তৌফিকের বিস্ফোরক ইনিংসের পরও চট্টগ্রামের কাছে হারলো সিলেট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ ডিসেম্বর ২০২৪, ১৪:৩৭আপডেট : ১২ ডিসেম্বর ২০২৪, ১৫:০৯

এনসিএল টি-টোয়েন্টিতে তামিম ইকবালের ঝড় ছাপিয়েও চট্টগ্রাম-সিলেটের ম্যাচে বিস্ফোরক ইনিংস খেলেছেন ওপেনার তৌফিক খান। তার পরেও চট্টগ্রামকে হারাতে পারেনি সিলেট। তৌফিকের ৩৬ বলে ৬ ছক্কায় করা ৭৬ রানের ইনিংসের পরও ১২ রানে জিতেছে চট্টগ্রাম। 

কুয়াশার কারণে ম্যাচের পরিধি নেমে আসে ১৫ ওভারে। চট্টগ্রামের দেওয়া ১৪৬ রানের লক্ষ্যে সিলেটের হয়ে লড়াই করেছেন শুধু তৌফিক। তার বিদায়ের পর ১৪.২ ওভারে ১৩৩ রানে থেমেছে সিলেট। 

গতকাল ব্যর্থ হলেও এদিন ঠিকই ফেরার বার্তা দিয়েছেন তামিম। তাও আবার সেটা করেছেন মাইফলক স্পর্শ করে। চট্টগ্রাম বিভাগের হয়ে পূরণ করেছেন টি-টোয়েন্টি ক্যারিয়ারের পঞ্চশতম হাফসেঞ্চুরি। এদিন ৩৩ বলে উপহার দিয়েছেন ৬৫ রানের ইনিংস। তাতে ছিল ৮টি চার ও ৩টি ছক্কা।  ফিফটি পূরণ করেছেন ২৭ বলে।  তার ঝড়ো ইনিংসে ভর করেই ৯ উইকেটে ১৪৫রানের সংগ্রহ পায় চট্টগ্রাম। ম্যাচসেরাও হয়েছেন তামিম। 

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দলকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার তামিম ইকবাল ও মাহমুদুল হাসান জয়। তাদের ব্যাটে ৬.৫ ওভারে যোগ হয় ৮০ রান। জয় ১৭ বলে ২৯ রানে ফিরলে ভাঙে জুটি। পরে তামিমের আউটের পর আর ছন্দ ধরে রাখতে পারেনি তারা। ৮ ওভারে ১ উইকেটে ৯৮ রান নিয়ে থাকা দলটির স্কোর ১৫ ওভারে ৯ উইকেটে হয়েছে ১৪৫।

এদিকে, খুলনার কাছে অবিশ্বাস্যভাবে ১ রানে হেরেছে বরিশাল বিভাগ। তাদের সামনে লক্ষ্য ছিল ১৩১ রানের। জবাবে ১৯ ওভারে ৬ উইকেটে ১২২ রান তুলে ফেলে বরিশাল। শেষ ওভারে মেহেদী হাসান রানার প্রথম ৩ বলে ৬ রান তুলে ম্যাচটা আরও কাছে নিয়ে আসেন কামরুল ইসলাম ও মঈন খান।  শেষ ৩ বলে জয়ের জন্য প্রয়োজন মাত্র ৩ রান। কিন্তু সাধারণ এই সমীকরণই মেলাতে পারেনি বরিশাল। ৩ রান আউটে ম্যাচটা তারা হেরে যায় ১ রানে!

চতুর্থ ও পঞ্চম ডেলিভারিতে টানা রানআউটে ফেরেন কামরুল ইসলাম, মঈন খান। পরের বলে অবশ্য ওয়াইড দেন রানা। কিন্তু শেষ বলেও রানের তাড়ায় একই ভাগ্য বরণ করেন রুয়েল মিয়া। রানআউটে ফেরেন তিনি। তিনটি আউটেই দারুণ অবদান ছিল খুলনা অধিনায়ক ও উইকেটকিপার নুরুল হাসান সোহানের।   

/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী