নিউজিল্যান্ডের দারুণ শুরুর পর পটস-অ্যাটকিনসনে দিনের শেষটা ইংল্যান্ডের

স্পোর্টস ডেস্ক
১৪ ডিসেম্বর ২০২৪, ১৫:০৪আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৪, ১৫:০৪

টম ল্যাথামের হাফ সেঞ্চুরিতে দারুণ শুরু হয়েছিল নিউজিল্যান্ডের। ম্যাথু পটস ও গাস অ্যাটকিনসন তাতে বাধ সাধেন। ইংল্যান্ড বল হাতে ঘুরে দাঁড়ালেও মিচেল স্যান্টনারের ফিফটিতে হ্যামিল্টন টেস্টের প্রথম দিনে মোটামুটি স্বস্তিতে স্বাগতিকরা। ৯ উইকেট হারিয়ে ৩১৫ রান তাদের।

শনিবার টসে হেরে ব্যাট করতে নেমে দুই ওপেনার টম ল্যাথাম (৬৩) ও উইল ইয়াংয়ের (৪২) ১০৫ রানের ওপেনিং জুটিতে ভালো শুরু করেছিল নিউজিল্যান্ড। প্রথম সেশনে অপ্রতিরোধ্য এই জুটি ভেঙে যায় দ্বিতীয় সেশনে। চা বিরতির আগে নিউজিল্যান্ডের স্কোর দাঁড়ায় ৩ উইকেটে ১৭২ রান।

বিকেলের সেশনে বিপর্যয়ে পড়ে নিউজিল্যান্ড, ৮৯ রানের বিনিময়ে হারায় ৬ উইকেট। স্যান্টনার শেষ দিকে আগ্রাসী ব্যাটিং করে ফিফটি তুলে নেন। দিনের শেষ বলে সোজাসুজি ছক্কা মেরে ৫৪ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন তিনি।

২৩১ রানে সাত উইকেট হারানো নিউজিল্যান্ড বিপদে পড়েছিল। স্যান্টনার একপ্রান্ত ধরে খেলেন, তার সঙ্গে ৩১ রানের জুটি গড়েন টিম সাউদি। তার ১০ বলে ২৩ রানের ক্যামিওতে নিউজিল্যান্ড তিনশ পার করে।

ল্যাথাম, ইয়াং, স্যান্টনার ও সাউদি বাদে ৪৪ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন কেন উইলিয়ামসন। 

স্যান্টনার অপরাজিত আছেন ৫০ রান করে। উইল ও’রোর্কে ২ বল খেলে রানের খাতা খুলতে পারেননি।  

পটস ও অ্যাটকিনসন সর্বোচ্চ তিনটি করে উইকেট নেন। দুটি পান ব্রাইডন কার্স।

/এফএইচএম/
সম্পর্কিত
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের