হেড-স্মিথের সেঞ্চুরিতে ব্রিসবেনে অজিদের দাপট 

স্পোর্টস ডেস্ক
১৫ ডিসেম্বর ২০২৪, ১৪:৫০আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৪, ১৪:৫০

ব্রিসবেনে ট্রাভিস হেড আর স্টিভেন স্মিথের সেঞ্চুরিতে দাপট দেখাচ্ছে অস্ট্রেলিয়া। চতুর্থ উইকেটে তাদের ২৪১ রানের জুটিতে অস্ট্রেলিয়া ৭ উইকেট হারালেও দ্বিতীয় দিন শেষে তাদের প্রথম ইনিংসে স্কোর দাঁড়িয়েছে ৪০৫ রান।

পাঁচ ম্যাচের টেস্টে ২-১ ব্যবধানে এগিয়ে থাকা অস্ট্রেলিয়াকে সুবিধাজনক জায়গায় নিয়ে গেছে মূলত হেডের দর্শনীয় ১৫২ ও স্থিতধী স্মিথের ১০১ রানের ইনিংস। সামনে বৃষ্টির সম্ভাবনা থাকায় এই পর্যায়ে জয়ের চেয়ে ড্রয়ের আশাই করতে পারে ভারত। 

বৃষ্টির কারণে প্রথম দিন ১৩.২ ওভার মাঠে গড়িয়েছে। তবে রবিবার বল হাতে দারুণ সূচনা করে সফরকারী দল। প্রথম ঘণ্টাতেই তুলে নিতে পারে তিন উইকেট। ৩৮ রানের মধ্যে দুই ওপেনার উসমান খাজা (২১) ও নাথান ম্যাকসুয়েনিকে (৯) বিদায় দেন জসপ্রীত বুমরা। ৭৫ রানে নিতিশ কুমারের বলে মার্নাস লাবুশেনকেও হারালে ভালোই চাপে পড়ে স্বাগতিক অস্ট্রেলিয়া। কিন্তু তার পর ম্যাচের লাগাম নিজেদের কাছে নিতে পুরোপুরি অবদান রাখে হেড-স্মিথের অনবদ্য জুটি। চায়ের বিরতির পর দ্বিতীয় নতুন বলে বুমরা আবার আঘাত হানলেও ততক্ষণে স্বাগতিকদের সুবিধাজনক জায়গায় নিয়ে গেছেন স্মিথ-হেড। স্মিথকে ১০১ রানে ফিরিয়ে জুটি ভাঙেন বুমরা। তার পর হেডকেও ১৫২ রানে গ্লাভসবন্দি করিয়েছেন। ম্যাচ শেষের আগে ক্রিজে ছিলেন অ্যালেক্স ক্যারি (৪৫) ও মিচেল স্টার্ক (৭)।  

বল হাতে ভারতের হয়ে দারুণ দিন কেটেছে শুধু বুমরার। ৭২ রানে ৫ উইকেট নিয়েছেন তিনি। একটি করে নিয়েছেন মোহাম্মদ সিরাজ ও নিতিশ কুমার রেড্ডি।    

/এফআইআর/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের