মাঠে ফিরে মুশফিক-হৃদয় আলো ছড়ালেও হারলো রাজশাহী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ ডিসেম্বর ২০২৪, ২০:৩৯আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৪, ২০:৩৯

রাজশাহী বিভাগের জিততে ৬ বলে প্রয়োজন ছিল ১৩ রানের। নাঈম হাসানের বোলিংয়ে শেষ পর্যন্ত চট্টগ্রাম ৪ রানে ম্যাচ জিতে। তামিম ইকবালের দলের জয়ে ম্লান হয়েছে মুশফিকুর রহিম ও তাওহীদ হৃদয়ের মাঠে ফেরা। চোট কাটিয়ে এই ম্যাচ দিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরলেন জাতীয় দলের দুই তারকা। 

সিলেটের একাডেমি মাঠে টস হেরে আগে ব্যাটিং করতে নেমে চট্টগ্রাম ৭ উইকেটে ১৯৮ রান করে। জবাবে রাজশাহীর ইনিংস থেমে যায় ১৯৪ রানে। মুশফিক ৩১ বলে ৪ চার ও ২ ছক্কায় ৪৬ রান করেন। হৃদয় ৩ চার ও ৬ ছক্কায় ৫০ বলে করেন ৬৯ রান। ১০২ রানের জুটি গড়ে মুশফিক ও হৃদয় দলকে জয়ের পথে এগিয়ে নিচ্ছিলেন খুব ভালোভাবে। কিন্তু ১৯তম ওভারে মুশফিক ও শেষ ওভারে হৃদয় সাজঘরে ফিরলে চট্টগ্রাম ম্যাচটা স্রেফ লুফে নেয়। শেষ ওভারে তাদের জয়ের নায়ক অবশ্য নাঈম। তিনি ২৫ রানে ২ উইকেট নিয়ে হন ম্যাচ সেরা। 

এর আগে চট্টগ্রামের হয়ে ব্যাট হাতে ফিফটির দেখা পান মুমিনুল ও ইরফান। ৩৬ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৫২ রান করেন মুমিনুল। ইরফান ২৯ বলে ৮ চার ও ১ ছক্কায় করেন ৫৪ রান। শেষ দিকে নাঈম ১০ বলে ২ চার ও ১ ছক্কায় ২০ রান করলে দুইশর কাছাকাছি পুঁজি পায় চট্টগ্রাম।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি