সাকিবের গলকে হারিয়ে ফাইনালে সাব্বির-মোসাদ্দেকের হাম্বানতোতা

স্পোর্টস ডেস্ক
১৮ ডিসেম্বর ২০২৪, ২৩:৩১আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৪, ২৩:৩১

লঙ্কা টি-টেন সুপার লিগের এলিমিনেটরে সাকিব আল হাসানের ৩৬২.৫০ স্ট্রাইক রেটে ব্যাটিংয়ে ক্যান্ডি বোল্টসকে হারিয়ে ফাইনালে খেলার সম্ভাবনা জাগিয়েছিল গল মার্ভেলস। দ্বিতীয় কোয়ালিফায়ারে তারা মুখোমুখি হয় হাম্বানতোতা বাংলা টাইগার্সের। সেখানে পেরে ওঠেনি সাকিবের দল। বিদায় নিতে হয়েছে ৪ উইকেটের হারে। অবশ্য ফাইনালে সাকিব যেতে না পারলেও আছেন বাংলাদেশের সাব্বির রহমান ও মোসাদ্দেক হোসেন। আগামীকাল তাদের দল হাম্বানতোতা মুখোমুখি হবে জাফনা টাইটান্সের।

দ্বিতীয় কোয়ালিফায়ারে আগে ব্যাটিং করে ৯ উইকেটে ৯০ রান করে গল। ১৪ বলে ২ চার ও ৩ ছয়ে সর্বোচ্চ ৩২ রান করেন মভিন সুবাসিংহে। এলিমিনেটরে ক্যান্ডির বিপক্ষে দুর্দান্ত জয়ে ৮ বলে সাড়ে তিনশর বেশি স্ট্রাইক রেটে ২৯ রানে অপরাজিত থেকে ম্যাচ জেতানো সাকিব ফাইনালে ওঠার লড়াইয়ে মাত্র ১২ রান করেন।

৯১ রানের লক্ষ্যে নেমে প্রথম তিন বলে দুই উইকেট হারানো হাম্বানতোতা ঘুরে দাঁড়ায় কুশল পেরেরা ও শেভন ড্যানিয়েলের ৩৮ রানের জুটিতে। ২২ রান করেন কুশল, ৩৬ রান আসে শেভনের ব্যাটে। এছাড়া ২০ রান করেন অধিনায়ক দাসুন শানাকা।

হাম্বানতোতার দুই বাংলাদেশি মোসাদ্দেক ও সাব্বির ব্যর্থ। ৪ রান করেন মোসাদ্দেক, তিনে নেমে ডাক মারেন সাব্বির। 

৭ ওভারেই ৬ উইকেটে ৯৪ রান করে হাম্বানতোতা।

/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
'মুখ খোলো মমতা, জানতে চায় জনতা' স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
'মুখ খোলো মমতা, জানতে চায় জনতা' স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের