শুধু চ্যাম্পিয়ন্স ট্রফি নয়, ভবিষ্যতের আইসিসি ইভেন্টও হাইব্রিড মডেলে

স্পোর্টস ডেস্ক
১৯ ডিসেম্বর ২০২৪, ১৬:১২আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৪, ১৬:৫৯

অবশেষে আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফিকে ঘিরে একটা ব্রেক থ্রু দিতে পেরেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। হাইব্রিড মডেলেই হচ্ছে ৮ দলের এই টুর্নামেন্ট। তবে সেটা হচ্ছে শর্ত সাপেক্ষে! আসন্ন এই টুর্নামেন্টে ভারতের ম্যাচগুলো নিরপক্ষে ভেন্যুতে অনুষ্ঠিত হবে। তাই ভবিষ্যতে আইসিসির যেসব ইভেন্টে ভারত স্বাগতিক হবে,সেসবে পাকিস্তানের ম্যাচগুলোও হবে নিরপেক্ষ ভেন্যুতে!  

এ বিষয়ে একটা সমঝোতায় পৌঁছানো গেছে বলে জানিয়েছে ইএসপিএন ক্রিকইনফো। পরে সেটা নিশ্চিত করেছে আইসিসি।

তিন পক্ষের সমঝোতা অনুসারে ২০২৪-২০২৭ চক্রে পাকিস্তান আয়োজিত ইভেন্টে ভারতের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিপরীতে ভারত আয়োজিত ইভেন্টে পাকিস্তানের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে নিরপেক্ষ ভেন্যুতে। ফলে এই সমঝোতা ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিই শুধু নয়, প্রযোজ্য হবে ২০২৫ সালে ভারতে অনুষ্ঠেয় নারীদের ওয়ানডে বিশ্বকাপ এবং ২০২৬ সালে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপে। 

নিরপেক্ষ ভেন্যুর ব্যাপারে সিদ্ধান্ত নেবে আয়োজক দেশ। তবে তার ওপর আইসিসির অনুমোদন থাকতে হবে।  

এই মডেল অনুসরণ হবে ২০২৮ সালের নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপেও। কারণ পরবর্তী চক্রের প্রথম টুর্নামেন্টটির আয়োজক পাকিস্তান।

/এফআইআর/      
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি