৫৪ রানে শেষ জিম্বাবুয়ে, আফগানদের রেকর্ড গড়া জয়

স্পোর্টস ডেস্ক
১৯ ডিসেম্বর ২০২৪, ২০:০৬আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৪, ২০:৩৭

নিজেদের ওয়ানডে ইতিহাসের সবচেয়ে বড় জয়ের কীর্তি গড়েছে আফগানিস্তান। জিম্বাবুয়েকে দ্বিতীয় ওয়ানডেতে ৫৪ রানে অলআউট করে তারা রেকর্ড গড়া এই জয় পেয়েছে। আফগানিস্তান জিতেছে ২৩২ রানের ব্যবধানে। রানের হিসেবে এটি তাদের সবচেয়ে বড় জয়। আগেরটি ছিল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৭৭ রানে। 

প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেসে গেছে। তাই তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেছে সফরকারীরা। 

হারারেতে ব্যাট হাতে বড় স্কোরের ভিত গড়ে দেন মূলত দুই আফগান ওপেনার সেদিকুল্লাহ অটল ও আব্দুল মালিক। উদ্বোধনী জুটিতেই তারা যোগ করেছেন ১৯১! মালিক ১০১ বলে ৮৪ রানে ফিরলেও ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পেয়েছেন সেদিকুল্লাহ। ম্যাচসেরাও তিনি। ফেরার আগে করেছেন ১০৪ রান। তার ১২৮ বলের ইনিংসে ছিল ৮টি চার ও ৪টি ছয়। মালিকের ১০১ বলের ইনিংসে ছিল ১১টি চার ও ১টি ছয়। তাতেই স্কোরটা ৬ উইকেটে ২৮৬ রান পর্যন্ত গেছে। শেষ দিকে অধিনায়ক হাশমতউল্লাহ শহীদী ৩০ বলে অপরাজিত ২৯ আর মোহাম্মদ নবী ১৬ বলে ১৮ রান করেছেন। জিম্বাবুয়ের হয়ে ৫৩ রানে ৩ উইকেট নিয়েছেন নিউম্যান নিয়ামহুরি। দুটি নিয়েছেন ট্রেভর গুয়ান্ডু।

তার পর আফগান বোলিং তোপে দাঁড়াতেই পারেনি জিম্বাবুয়ে। ১৭.৫ ওভারে ৫৪ রানে গুটিয়ে গেছে। ৩.৫ ওভারে ৯ রানে তিনটি উইকেট নিয়েছেন গজনফর। ১৩ রানে ৩টি নিয়েছেন নাভিদ জাদরানও। তাছাড়া ১৫ রানে দুটি উইকেট নিয়েছেন ফজল হক ফারুকি। ১৭ রানে একটি নিয়েছেন আজমতউল্লাহ ওমরজাই।  

/এফআইআর/   

/এফআইআর/
সম্পর্কিত
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী