উপভোগের মন্ত্রেই লিটনদের এমন সাফল্য

  বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ ডিসেম্বর ২০২৪, ১৩:৩২আপডেট : ২০ ডিসেম্বর ২০২৪, ১৩:৩২

কুড়ি ওভারের ফরম্যাটে বাংলাদেশ দল তেমন কঠিন কোনও প্রতিপক্ষ নয়। সেই তুলনায় অনেক এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ। র‌্যাঙ্কিংয়ের ৪ নম্বর দলের বিপক্ষেই ৯ নম্বর বাংলাদেশ লড়াইয়ে নেমেছিল। সেই বাংলাদেশ তাক লাগিয়ে দিলো। স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে গুঁড়িয়ে দিয়ে প্রথমবারের মতো ওয়েস্ট ইন্ডিজের মাটিতে সিরিজ জয়ই শুধু নয়, হোয়াইটওয়াশও উপহার দিয়েছে লাল-সবুজ জার্সিধারীরা। ম্যাচ শেষে লিটন জানালেন, উপভোগের মন্ত্রেই মূলত সাফল্য পেয়েছেন তারা।

শুক্রবার আগে ব্যাটিং করে জাকের আলীর অতিমানবীয় ৭২ রানের ইনিংসে ওপর ভর করে বাংলাদেশ দল ১৮৯ রানের রেকর্ড সংগ্রহ দাঁড় করিয়েছে। এর আগে ক্যারিবীয়দের বিপক্ষে এত রান বাংলাদেশ করতে পারেনি। বড় লক্ষ্য দাঁড় করিয়ে বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে তারা স্বাগতিকদের ১০৯ রানে থামিয়ে দিয়েছে। তাতে ৮০ রানের বড় ব্যবধানে নিশ্চিত করেছে জয়। শুধু এই ম্যাচ নয়, আগের দুই ম্যাচেও প্রভাব বিস্তার করে জিতেছে বাংলাদেশ। 

শুক্রবার ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করার পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে লিটন বলেছেন, ‘যখন আমরা টেস্ট সিরিজটা শুরু করলাম। কয়েকজন যারা ছিলাম... আমরা কিন্তু ভালো ক্রিকেট খেলেছি টেস্টেও। ওয়ানডে ফরম্যাটে দুর্ভাগ্যবশত জিততে পারিনি। আমরা কিন্তু ওয়ানডে ক্রিকেটেও খারাপ খেলিনি। ওই ধারাবাহিকতা কিন্তু সবার মাথায় ছিল। ভালো ক্রিকেট খেলেছি কিন্তু জয় পাচ্ছি না। এই বিশ্বাসটা সবার ভেতরেই ছিল।'

তিন ম্যাচেই বাংলাদেশ দল আগে ব্যাটিং করে জিতেছে। শুক্রবার টসে জিতলেও আগের দুই ম্যাচে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছে। প্রথম টি-টোয়েন্টিতে ১৪৭ রান করে ম্যাচ জিতে নেয় ৭ রানে। দ্বিতীয় ম্যাচে ১২৯ রান করে জিতেছে ২৭ রানে। শেষ ম্যাচে ১৯০ রানের লক্ষ্য দিতে পারায় তৃতীয় ম্যাচের উইকেট আগের দুই ম্যাচের তুলনায় ভালো ছিল বলে জানালেন লিটন, ‘একদিন দুইদিন মনে হয়েছে যে আমরা ব্যাটিংয়ে স্ট্রাগল করেছি। কিন্তু দুর্ভাগ্যবশত উইকেটটাই এমন ছিল যে সেখানে ব্যাটারদের জন্য কোনও সুবিধা ছিল না। আজকে যখন দেখলাম উইকেটটা খুব ভালো দেখুন আমাদের ব্যাটাররা কত ভালো একটা টোটাল দিয়েছে। আমাদের বোলাররা পুরো সিরিজ জুড়েই ভালো বোলিং করেছে। উইকেটের পেছন থেকে দেখে অনেক ভালো লাগছিল।’

বোলারদের দারুণ পারফরম্যান্সের কারণেই আত্মবিশ্বাসী ছিলেন লিটন। সাম্প্রতিক সময়ে দারুণ বোলিং করছে বাংলাদেশের বোলাররা। তারই ধারাবাহিকতা প্রদর্শিত হয়েছে কিংসটাউনে। বোলারদের প্রশংসা করতে গিয়ে লিটন বলেছেন, ‘টেস্টে আমরা দারুণ খেলেছি, ওয়ানডেতে দুর্ভাগ্যজনকভাবে জিততে পারিনি। তবে আমাদের আত্মবিশ্বাস ছিল। (বোলিং আক্রমণ বিশ্বের যেকোন দলকে চ্যালেঞ্জ জানাতে পারে প্রশ্নে) হ্যাঁ, আমরা জানতাম ভালো রান করতে পারলে সেটা ডিফেন্ড করার মতো বোলিং আমাদের।’

মাত্রই দায়িত্ব নিয়েছেন বাংলাদেশের নতুন প্রধান কোচ ফিল সিমন্স। লিটন প্রশংসা করেছেন পুরো কোচিং স্টাফ, টিম ম্যানেজমেন্টের, ‘(ফিল সিমন্স) সে কখনোই চাপ দেয় না, আমরা স্বাধীনভাবে খেলছি। শুধু সে না পুরো কোচিং স্টাফ এবং টিম ম্যানেজমেন্ট অনেক সাহায্য করছে। আমরা প্রতিনিয়ত উন্নতি করছি, উইকেট ভালো ছিল ব্যাটিংয়ের জন্য এবং বোলাররা যে মনোভাব দেখিয়েছে তা অসাধারণ ছিল।’

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়কে বড় অর্জন  হিসেবে দেখছেন লিটন, ‘এই মুহূর্তে তাদের ব্যাটিং আমাদের চেয়ে ভালো, তাদের পাওয়ার হিটার রয়েছে কিন্তু আমরা ১৯০ ডিফেন্ড করেছি এটা বড় অর্জন। এই সিরিজে ভালো খেলেছি এবং পরবর্তীতে যেখানেই যাবো আমাদের ভালো খেলতে হবে।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম