বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরির পর ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দলে জাঙ্গু

স্পোর্টস ডেস্ক
২৪ ডিসেম্বর ২০২৪, ০৯:৫০আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৪, ০৯:৫০

ওয়ানডে অভিষেকে স্মরণীয় এক ইনিংস খেলেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটার আমির জাঙ্গু। হোম সিরিজে বাংলাদেশের বিপক্ষে ম্যাচটা সেঞ্চুরিতে রাঙান। এবার সাদা পোশাকেও খেলার সুযোগ পাচ্ছেন তিনি। আগামী বছর পাকিস্তানে দুই ম্যাচের টেস্ট সিরিজের স্কোয়াডে ডাক পেয়েছেন এই ব্যাটার।

গত মাসে বাংলাদেশের বিপক্ষে হোম সিরিজে মাঠের বাইরে থাকা বাঁহাতি স্পিনার গুডাকেশ মোটি স্কোয়াডে ফিরেছেন। ইনজুরিতে ওয়ানডে সিরিজে সাইডলাইনে থাকা শামার জোসেফকে আরও অপেক্ষায় থাকতে হচ্ছে। ব্যক্তিগত কারণে নেই আলজারি জোসেফ।

জাঙ্গু ঘরোয়া চার দিনের ক্রিকেটে ভালো পারফর্ম করেই ডাক পেলেন টেস্ট স্কোয়াডে। ২০২৩-২৪ মৌসুমে পাঁচ ম্যাচ খেলে ৬৩.৫০ গড়ে দুটি সেঞ্চুরি ও একটি ফিফটিতে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর হয়ে সর্বোচ্চ ৫০০ রান করেন। তারপরই বাংলাদেশের বিপক্ষে তৃতীয় সর্বোচ্চ দলীয় রান তাড়া করে জয়ের নায়ক হন।

পাকিস্তান সফরের দলে আর কোনও পরিবর্তন সেভাবে নেই। ক্রেইগ ব্র্যাথওয়েট অধিনায়ক, উইকেটকিপার ব্যাটার জশুয়া ডা সিলভা তার ডেপুটি। মিকাইল লুইস, আলিক আথানেজ, কিসি কার্টি ও জাস্টিন গ্রিভস আছেন ব্যাটিং লাইনে। ফাস্ট বোলিং বিভাগের দায়িত্ব কেমার রোচের কাঁধে, তার সঙ্গী জেইডেন সিলস ও অ্যান্ডারসন ফিলিপ।   

২০০৬ সালের নভেম্বরের পর পাকিস্তানে প্রথমবার টেস্ট সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। গত ১৮ বছরের মাঝে ২০১৬ সালের অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতে দুই দল টেস্ট সিরিজ খেলেছিল।

১৬ ও ২৫ জানুয়ারি করাচি ও মুলতানে হবে দুই টেস্টের এই সিরিজ।

ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড: ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), জশুয়া ডা সিলভা (সহঅধিনায়ক), আলিক আথানেজ, কিসি কার্টি, জাস্টিন গ্রিভস, কাভেম হজ, টেভিন ইমলাচ, আমির জাঙ্গু, মিকাইল লুইস, গুডাকেশ মোটি, অ্যান্ডারসন ফিলিপ, কেমার রোচ, কেভিন সিনক্লেয়ার, জেইডেন সিলস, জোমেল ওয়ারিকান।

/এফএইচএম/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের