বিপিএলেও রংপুর রাইডার্সের স্পন্সর ‘গোল্ড কিনেন’ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ ডিসেম্বর ২০২৪, ১০:০০ আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৪, ১০:২৪

গ্লোবাল সুপার লিগ (জিএসএল) টি-টোয়েন্টি টুর্নামেন্ট দিয়ে প্রথমবারের মতো রংপুর রাইডার্সের স্পন্সর হয়েছিল বাংলাদেশের প্রথম স্বর্ণ কেনার অ্যাপ ‘গোল্ড কিনেন’।  আগের ধারাবাহিকতায় বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রংপুরের অফিসিয়াল স্পন্সর হয়েছে তারা।

চুক্তি স্বাক্ষরের পর গোল্ড কিনেনের প্রতিষ্ঠাতারা রংপুরের দেওয়া এক বিবৃতিতে বলেছেন, ‘আমরা রংপুর রাইডার্সের সাথে যোগ দিতে পেরে রোমাঞ্চিত। এই অংশীদারিত্ব আমাদের দুই পক্ষের সংকল্প এবং উদ্দীপনার মূল্যবোধকেই প্রতিফলিত করে। আমরা সারা দেশের ক্রিকেট ভক্তদের সাথে বিপিএলের আসছে মৌসুম উদযাপন করার সুযোগ পেয়ে রোমাঞ্চিত।’

রংপুর রাইডার্সের সিইও ইশতিয়াক সাদেক বলেছেন,  ‘গোল্ড কিনেনের সমর্থন মাঠে এবং মাঠের বাইরে উভয় ক্ষেত্রেই আমাদের শ্রেষ্ঠত্ব অর্জনের তাড়নাকে শক্তিশালী করে। একসাথে আমরা আমাদের ভক্তদের জন্য এই মৌসুমটিকে অবিস্মরণীয় করে তুলতে প্রস্তুত।’

রংপুরের অফিসিয়াল স্পনসরদের একজন হিসেবে গোল্ড কিনেনের ব্র্যান্ডিং টিমের জার্সি এবং অন্যান্য প্রচারমূলক সামগ্রীতে বিশেষভাবে প্রদর্শিত হবে। এছাড়া গোল্ড কিনেনের কাছ থেকে পুরো বিপিএল জুড়ে ভক্তরা বিভিন্ন উপহার এবং প্রচারণামূলক কার্যক্রমও আশা করতে পারেন।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
আরব আমিরাতে বাংলাদেশ দলে যোগ দিচ্ছেন নতুন কোচ
এশিয়ান গেমসে ব্রোঞ্জের লড়াই: বাংলাদেশকে ১৬৬ রানের টার্গেট দিলো শ্রীলঙ্কা
বিশ্বকাপে সুপার সেভেনের সম্ভাব্য দলসহ সূচি কীভাবে আগেই ঠিক হলো?
সর্বশেষ খবর
রোদে পোড়া ভাব যাচ্ছে না? পূজার আগে করুন এই বিশেষ ফেশিয়াল
রোদে পোড়া ভাব যাচ্ছে না? পূজার আগে করুন এই বিশেষ ফেশিয়াল
পদ্মা সেতু যেভাবে বদলে দিলো মোংলা বন্দরের রফতানি চিত্র
পদ্মা সেতু যেভাবে বদলে দিলো মোংলা বন্দরের রফতানি চিত্র
বিশ্বের সবচেয়ে শক্তিশালী অস্ত্র কী, নতুন ধারণা দিলেন স্থানীয় সরকারমন্ত্রী
বিশ্বের সবচেয়ে শক্তিশালী অস্ত্র কী, নতুন ধারণা দিলেন স্থানীয় সরকারমন্ত্রী
ম্যারাডোনা-মেসিকে ছাড়িয়ে আর্জেন্টিনা দলে এক তরুণের রেকর্ড
ম্যারাডোনা-মেসিকে ছাড়িয়ে আর্জেন্টিনা দলে এক তরুণের রেকর্ড
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার