ড্রয়ে শেষ জিম্বাবুয়ে-আফগানিস্তানের হাই স্কোরিং টেস্ট  

স্পোর্টস ডেস্ক
৩০ ডিসেম্বর ২০২৪, ২২:০০আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৪, ২২:১৫

যেভাবে দুই দল ম্যারাথন ব্যাটিং করেছে তাতে ড্রই সম্ভাব্য ফল হতে চলেছিল। ব্যতিক্রম হয়নি মোটেই। জিম্বাবুয়ে-আফগানিস্তানের হাই স্কোরিং টেস্ট ড্রয়ে শেষ হয়েছে। 

প্রথম ইনিংসে জিম্বাবুয়ের ৫৮৬ রানের পর আফগানিস্তানও ব্যাট হাতে জবাব দেয় শক্তভাবে। প্রথম ইনিংস থেমেছে ৬৯৯ রানে। যার পেছনে বড় অবদান হাশমতউল্লাহ শহীদীর ডাবল সেঞ্চুরির। ক্যারিয়ার সেরা ২৪৬ রানের ইনিংস খেলেছেন। প্রথম সেঞ্চুরির দেখা পেয়েছেন আফসার জাজাইও। চতুর্থ উইকেটে ‍দুজনে মিলে ২১১ রান যোগ করেছেন। তাদের ব্যাটে ভর করে এই ফরম্যাটে নিজেদের দলীয় সর্বোচ্চ রানের সংগ্রহ গড়েছে সফরকারী দল। 

অবশ্য আফগানিস্তান বৃষ্টিবিঘ্নিত পঞ্চম ও শেষ দিনে দ্রুত রান তুলতে গিয়ে ২০ রানে হারিয়েছে শেষ ৬ উইকেট! নিষ্প্রাণ পিচ হলেও ব্রায়ান বেনেট ও শন উইলিয়ামস টার্ন পাচ্ছিলেন। বেনেট ৬ উইকেটের মধ্যে নিয়েছেন ৫টি। 

১১৩ রানে পিছিয়ে স্বাগতিক জিম্বাবুয়ে ব্যাট করতে নামলে নাটকীয় সমাপ্তির একটা আভাস মিলে শেষ দিকে। ২৫ রানে পিছিয়ে থাকা অবস্থায় ১৫ রানের মধ্যে দ্রুত ৪ উইকেট পতনে ধস নামতে বসেছিল জিম্বাবুয়ের। কিন্তু শন উইলিয়ামস ও ক্রেগ আরভিনের প্রতিরোধ আর কোনও বিপদ হতে দেয়নি। তাদের ব্যাটে ব্যবধান কমানোর পাশাপাশি নিশ্চিত হয়েছে ড্র। 

আফগানদের হয়ে ২টি উইকেট নেন জহির খান। ম্যাচসেরা ২৪৬ রান করা হাশমতউল্লাহ শহীদী।

সংক্ষিপ্ত স্কোর: জিম্বাবুয়ে ৫৮৬ (উইলিয়ামস ১৫৪, বেনেট ১১০*, আরভিন ১০৪; গজনফর ৩/১২৭, জিয়া উর রহমান ২/১০১ নাভিদ ২/১০৯, জহির ২/১২৭) ও ১৪২/৪ (কারান ৪১, উইলিয়ামস ৩৫*, আরভিন ২২*; জহির ২/৪৩)

আফগানিস্তান ৬৯৯ (রহমত ২৩৪, শহীদী ২৪৬, জাজাই ১১৩; বেনেট ৫/৯৫)

ফল: ম্যাচ ড্র

/এফআইআর/
সম্পর্কিত
কারাগারে ইমরানকে হত্যা করা হতে পারে, আশঙ্কা বোনের
ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের মারুফা
অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে নাহিদকে পেতে চায় একাধিক দল, কিন্তু বাধা বিসিবি!
সর্বশেষ খবর
নেশা জাতীয় ইনজেকশন উদ্ধার: দুই জনের যাবজ্জীবন
নেশা জাতীয় ইনজেকশন উদ্ধার: দুই জনের যাবজ্জীবন
কারাগারে ইমরানকে হত্যা করা হতে পারে, আশঙ্কা বোনের
কারাগারে ইমরানকে হত্যা করা হতে পারে, আশঙ্কা বোনের
ইয়াফেস ওসমানের ও ছেলের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধানে টিম পুনর্গঠন
ইয়াফেস ওসমানের ও ছেলের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধানে টিম পুনর্গঠন
৩৩ বছর পর আদালত জানলো মৃত ব্যক্তি মামলার বাদী
৩৩ বছর পর আদালত জানলো মৃত ব্যক্তি মামলার বাদী
সর্বাধিক পঠিত
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ