তাসকিনকে সামলাতে পেরে উসমানের সেঞ্চুরি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জানুয়ারি ২০২৫, ০০:৩৫আপডেট : ০৪ জানুয়ারি ২০২৫, ০০:৩৫

বাংলাদেশ প্রিমিয়ার লিগের সপ্তম ম্যাচে এসে সেঞ্চুরি পেলেন কোনও ক্রিকেটার। শুক্রবার চিটাগং কিংসের পাকিস্তানি ক্রিকেটার উসমান খান সেঞ্চুরির দেখা পেয়েছেন। তার অতিমানবীয় ইনিংসের কল্যাণে ১০৫ রানের বড় জয় পায় চিটাগং। উসমান খেলেন ১২৩ রানের গুরুত্বপূর্ণ ইনিংস। দারুণ ফর্মে থাকা তাসকিন আহমেদকে দেখেশুনে খেলার পরিকল্পনা নিয়ে মাঠে নেমে সফল হয়েছেন তিনি। যদিও শেষ পর্যন্ত তাসকিনের বলেই সাজঘরে ফিরতে হয়েছে তাকে। 

শুক্রবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে দুর্বার রাজশাহীর বিপক্ষে ৪৮ বলে তিন অঙ্কের ম্যাজিকাল ফিগার স্পর্শ করেন উসমান। বিপিএলের ইতিহাসে এটি ৩৩তম সেঞ্চুরি। এই ইনিংস খেলতে অবশ্য দুইবার জীবন পেয়েছেন পাকিস্তানের এই ব্যাটার। সবমিলিয়ে ৬২ বলে ১৩ চার ও ৬ ছক্কায় ১২৩ রানের ইনিংস খেলেন তিনি।

ম্যাচ সেরা উসমান নিজের পরিকল্পনা নিয়ে পুরষ্কার বিতরণী মঞ্চে বলেছেন, ‘জুটিও ভালো ছিল। বিষয়টা এমন ছিল যে, তাসকিন আহমেদ ভালো বোলার। তাই ওর ওভারগুলো কাটিয়ে দিতে হবে। দুই ওভার ভালো করেছিল। এরপর যখন ব্যাটে-বলে লাগতে শুরু করলো, লম্বা ইনিংস খেলার পরিকল্পনা করেছি। আল্লাহর কাছে শুকরিয়া।’

উসমান আরও বলেছেন, ‘সবার আগে আল্লাহপাকের দরবারে শুকরিয়া জানাই। খুব উপভোগ করেছি। উইকেট ভালো ছিল। আমার ভাবনা ছিল লম্বা ইনিংস খেলবো। সেভাবেই চেষ্টা করেছি।’

বিপিএল দারুণ উপভোগ করছেন তিনি, ‘অনেক বেশি মজা করছি আমরা। (চট্টগ্রামে) এর আগেও খেলেছি আমি। ম্যানেজমেন্ট খুব ভালো, তাই খুব উপভোগ করছি।’

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী