টুর্নামেন্টের মাঝপথে বিপিএলে দল পেলেন মোসাদ্দেক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জানুয়ারি ২০২৫, ১৩:০১আপডেট : ০৬ জানুয়ারি ২০২৫, ১৩:১১

একসময় জাতীয় দলের নিয়মিত মুখ ছিলেন মোসাদ্দেক হোসেন সৈকত। সেই তিনি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএলে) ড্রাফটে দল পাননি। তবে খুব বেশি ম্যাচ অপেক্ষা করতে হয়নি তাকে। ঢাকা পর্ব শেষ হতেই মোসাদ্দেককে দলে ভিড়িয়েছে ঢাকা ক্যাপিটালস। ঢাকা ক্যাপিটালস তাদের সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে। 

মূলত ঢাকার আসিফ হাসান চোটে পড়ায় ভাগ্য খুলেছে মোসাদ্দেকের। এখন সুযোগটা কাজে লাগাতে পারেননি কিনা সেটাই দেখার। বিপিএলের শুরু থেকে প্রায় সব আসরেই খেলেছেন মোসাদ্দেক। তার অফ স্পিন বোলিং বাংলাদেশের উইকেটগুলোতে কার্যকর, সেই সঙ্গে মিডল অর্ডারে ব্যাটিংও জুতসই এসব আসরে। 

মোসাদ্দেকের স্বীকৃত টি-টোয়েন্টিতে ১৫৩ ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে। তাতে ২ হাজার ১০৮ রান ও ৬৪ উইকেট আছে এই ডানহাতির।

ঢাকা ক্যাপিটালসের প্রধান কোচ খালেদ মাহমুদ সুজনের অধীনে মোসাদ্দেক পরিচিত মুখ। তার সঙ্গে সুজনের দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। স্বাভাবিকভাবেই মোসাদ্দেকের দলে অন্তর্ভুক্তির পেছনে সুজনের ভূমিকা থাকা অস্বাভাবিক না। 
 
চলমান বিপিএলে এখন পর্যন্ত তিনটি ম্যাচ খেলে ফেলেছে ঢাকা ক্যাপিটালস। প্রথম পর্বের কোনো ম্যাচ জিততে পারেনি। সিলেটে নতুন শুরুর আশা করছে টিম ম্যানেজমেন্ট। 

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের