রশিদের ক্যারিয়ার সেরা বোলিংয়ে সিরিজ আফগানিস্তানের

স্পোর্টস ডেস্ক
০৬ জানুয়ারি ২০২৫, ১৪:৪৩আপডেট : ০৬ জানুয়ারি ২০২৫, ১৪:৪৩

গতকালই জয়ের সুবাস পাচ্ছিল আফগানিস্তান। দ্বিতীয় টেস্টে ২৭৮ রানের লক্ষ্যে রশিদ খানের ঘূর্ণিতে ২০৫ রানেই ৮ উইকেট হারিয়ে বসে স্বাগতিক জিম্বাবুয়ে। শেষ দিন রোমাঞ্চকর কিছুর প্রত্যাশা থাকলেও রশিদের ঘূর্ণিতে ১৫ বল পর্যন্ত স্থায়ী হয়েছে স্বাগতিকদের ইনিংস। জিম্বাবুয়েকে গতকালকের স্কোরে গুটিয়ে ৭২ রানের জয় নিয়ে মাঠ ছেড়েছে আফগান দল। তাতে সিরিজও (১-০) নিশ্চিত করেছে তারা। প্রথম টেস্টটি অবশ্য ড্র হয়েছিল। 

বুলাওয়েতে রোমাঞ্চকর সমাপ্তির আশা এজন্যই করা হচ্ছিল কারণ অধিনায়ক ক্রেগ আরভিন তখনও পথের কাঁটা হয়েছিলেন। ব্যাট করছিলেন ৫৩ রানে। হাতে দুই উইকেট নিয়ে মাঠে নামা দলটির প্রয়োজন ছিল ৭৩ রান। কিন্তু পঞ্চম দিন সকালে ব্যাট করতে নেমে শুরর দিকে নবম উইকেট হিসেবে রিচার্ড এনগারাভাকে তুলে নেন রশিদ। একওভার বিরতি দিয়ে রশিদ ৬৮.৩ ওভারে আরভিনের প্রতিরোধ ভাঙলে ২০৫ রানেই শেষ হয়েছে স্বাগতিকদের ইনিংস। আরভিন বিদায় নিয়েছেন ৫৩ রানে। 

বুলাওয়েতে ১৬০ বলে মোট ১১ উইকেট নিয়েছেন রশিদ। দ্বিতীয় ইনিংসে ৬৬ রানে নিয়েছেন ক্যারিয়ার সেরা ৭ উইকেট।      

সংক্ষিপ্ত স্কোর: আফগানিস্তান ১৫৭ (রশিদ ২৫, রহমত ১৯; রাজা ৩/৩০, নিয়ামহুরি ৩/৪২) ও ৩৬৩ (রহমত ১৩৯, ইসমত ১০১; মুজারাবানি ৬/৯৫)

জিম্বাবুয়ে ২৪৩ (আরভিন ৭৫, রাজা ৬১, উইলিয়ামস ৪৯; রশিদ ৪/৯৪, আহমদজাই ৩/৬২) ও ২০৫ (আরভিন ৫৩, কারান ৩৮, রাজা ৩৮; রশিদ ৭/৬৬), লক্ষ্য ২৭৮

ফল: আফগানিস্তান ৭২ রানে জয়ী।
ম্যাচসেরা: রশিদ খান। 
সিরিজসেরা: রহমত শাহ (৩৯২ রান)।
 
/এফআইআর/
সম্পর্কিত
বোর্ডকে না জানিয়েই চীন সফর, শাস্তির মুখে লিটন দাস!
জিম্বাবুয়েকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ বাংলাদেশের
ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার স্যার গ্যারি সোবার্স আর নেই
সর্বশেষ খবর
এবার জামায়াত নিয়ে বিস্ফোরক মন্তব্য আম্মারের, বললেন ‘একচুয়াল পারফর্ম করতেছে’
এবার জামায়াত নিয়ে বিস্ফোরক মন্তব্য আম্মারের, বললেন ‘একচুয়াল পারফর্ম করতেছে’
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের নেপথ্যে ছিলেন যাদু মিয়া: তথ্যমন্ত্রী
জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের নেপথ্যে ছিলেন যাদু মিয়া: তথ্যমন্ত্রী
বাংলাদেশের অর্থনীতি নিয়ে কেন এত উদ্বেগ আইএমএফের 
বাংলাদেশের অর্থনীতি নিয়ে কেন এত উদ্বেগ আইএমএফের 
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত