মানসিক স্বাস্থ্য ভালো নেই বলেই বিশ্রাম চেয়েছেন জাহানারা!

  বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জানুয়ারি ২০২৫, ২১:৫৭আপডেট : ০৬ জানুয়ারি ২০২৫, ২১:৫৭

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সীমিত ওভারের ক্রিকেট খেলবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এই সিরিজে রাখা হয়নি অভিজ্ঞ পেসার জাহানারা আলমকে। তাকে দলে না রাখার কারণ হিসেবে নির্বাচক সাজ্জাদুল আলম শিপন জানিয়েছেন, মানসিক স্বাস্থ্যের কথা। যদিও জাহানার এই মুহূর্তে অস্ট্রেলিয়ায় আছেন। সেখান স্থানীয় লিগে খেলছেন তিনি! 

আয়ারল্যান্ডের বিপক্ষে সর্বশেষ খেলা ওয়ানডে সিরিজের দল ছিল ১৫ জনের। এবার সেটি করা হয়েছে ১৬ সদস্যর। আগের স্কোয়াড থেকে দুটি পরিবর্তন আনা হয়েছে। রিতু মনি ও জাহানারা আলমকে বাদ দিয়ে লতা মন্ডল ও ফারিহা ইসলাম তৃষ্ণাকে নেওয়া হয়েছে। এর বাইরে নতুন করে অন্তর্ভুক্ত হয়েছেন দিলারা আক্তার। 

ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দল এবং জাহানারার না থাকা নিয়ে নির্বাচক শিপন বলেছেন, ‘দুই সংস্করণের জন্য একটা দলই পাঠানো হচ্ছে। ওয়েস্ট ইন্ডিজের উইকেট কন্ডিশন কিছুটা ব্যাটিং সহায়ক এবং কিছু সময় স্পিনররাও সহায়তা পেয়ে থেকে। ওই হিসেব করেই দল দেওয়া হয়েছে। সবশেষ আয়ারল্যান্ড সিরিজ ওয়ানডে অনেক ভালো রান করেছে দল। যে দলটা ছিল, মোটামুটি সে দলটাই আছে, খুব একটা পরিবর্তন নেই। জাহানারা সাময়িক অব্যাহতি চেয়েছে। কারণ, মানসিক স্বাস্থ্যের ইস্যু দেখিয়েছে। বোর্ড সেটা গ্রহণও করেছে। সম্ভবত ও ঘরোয়া ক্রিকেট দিয়ে আবার ব্যাক করবে।’

আগামী ১৪ জানুয়ারি ক্যারিবীয় দ্বীপপুঞ্জে পা রাখবে বাংলাদেশ দল। ১৯ জানুয়ারি সেন্ট কিটসে মাঠে গড়াবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। ২১ ও ২৪ জানুয়ারি হবে পরের দুটি ওয়ানডে। এই সিরিজটি নারীদের ওয়ানডে চ্যাম্পিয়নশিপের অংশ, যা ২০২৫ সালে ভারতের নারী বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিন ম্যাচে অন্তত দুটি জয় পেতে হবে জ্যোতিদের।

ওয়ানডে সিরিজের লক্ষ্য জানাতে গিয়ে শিপন বলেছেন, ‘বাংলাদেশ নারী দল প্রথমবারের মতো ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছে, এটা পুরো দলের জন্য দারুণ রোমাঞ্চের ব্যাপার। আমাদের একটাই লক্ষ্য ওখানে, এটলিস্ট দুটি ওয়ানডে জেতা। আমাদের লক্ষ্য ওয়ানডে বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ করা।’  

ওয়ানডে সিরিজ শেষে সফরকারী বাংলাদেশ দল টি-টোয়েন্টি সিরিজ খেলবে। আগামী ২৭, ২৯ এবং ৩১ জানুয়ারি হবে তিনটি টি-টোয়েন্টি। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের সবগুলো ম্যাচই হবে সেন্ট কিটসে।

বাংলাদেশ দল: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), মুর্শিদা খাতুন, ফারজানা হক, শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি, স্বর্না আক্তার, লতা মন্ডল, রাবেয়া খান, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, সুলতানা খাতুন, তাজ নেহার, সানজিদা আক্তার মেঘলা ও দিলারা আক্তার।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি