এক বছরের নিষেধাজ্ঞার মুখে সাকিব!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জানুয়ারি ২০২৫, ১৪:৪৫আপডেট : ০৯ জানুয়ারি ২০২৫, ১৪:৪৫

সাকিব আল হাসানের যখন চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সম্ভাবনা উজ্জ্বল হচ্ছিল, ঠিক তখনই এলো দুঃসংবাদ। দ্বিতীয়বার বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়েও তাতে ব্যর্থ হয়েছেন সাকিব।  গত ২১ ডিসেম্বর চেন্নাইয়ে দেওয়া এই পরীক্ষার আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা না হলেও জানা গেছে, এই পরীক্ষায় পাশ করতে পারেননি বাঁহাতি এই অলরাউন্ডার। 

ক্যারিয়ারের শেষ লগ্নে প্রায় দাঁড়িয়ে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছেন অভিজ্ঞ অলরাউন্ডার। বোলিং অ্যাকশনে ত্রুটি থাকার কারণে আন্তর্জাতিক ক্রিকেটসহ সব ধরনের ক্রিকেটে তার বোলিং নিষিদ্ধ হয়েছে। দ্বিতীয় পরীক্ষাতেও উত্তীর্ণ হতে না পারায় তিনি এখন কেবল ব্যাটার হিসেবে খেলতে পারবেন। কেননা আইসিসির নিয়ম অনুযায়ী, পরপর দুটি পরীক্ষায় কোনও বোলারের অ্যাকশনে ত্রুটি ধরা পড়লে সেই বোলার পরের এক বছর কোনও পর্যায়ের ক্রিকেটেই আর বোলিং করতে পারবেন না। যদিও সাকিবকে ত্রুটিমুক্ত করতে বিসিবি চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে শোনা যাচ্ছে।

গত বছরের সেপ্টেম্বরে সারের হয়ে কাউন্টি ক্রিকেট খেলতে গিয়েই সাকিব বিপাকে পড়েন। সেখানে তার বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন আম্পায়াররা। এরপর আইসিসি অনুমোদিত বোলিং অ্যাকশন পরীক্ষাগারে পরীক্ষা দিয়েও সাকিব উত্তীর্ণ হতে পারেননি। তার পর গত ২১ ডিসেম্বর চেন্নাইয়ে আবার সাকিবের বোলিং অ্যাকশনের পরীক্ষা নেওয়া হয়েছিল। সেখানেও তার অ্যাকশন বৈধতা পায়নি।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বিসিবি নির্বাচন অনুষ্ঠানে বাধা নেই
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক