শোয়েবের সঙ্গে সাক্ষাৎ করতে মুখিয়ে নাহিদ রানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জানুয়ারি ২০২৫, ১৮:৪৮আপডেট : ১৪ জানুয়ারি ২০২৫, ১৮:৪৮

পাকিস্তান সুপার লিগের ড্রাফট থেকে দল পেয়েছেন বাংলাদেশের পেসার নাহিদ রানা। তরুণ এই পেসারকে দলে নিয়েছে পেশাওয়ার জালমি। আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি দুনিয়ায় এবারই প্রথম কোনও দলে সুযোগ পেলেন নাহিদ। পিএসএলে সুযোগ পাওয়ার পর রংপুর রাইডার্সের সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তায় কৃতজ্ঞতা জানিয়েছেন দেশের উঠতি এ তরুণ পেসার।

নাহিদ গত বছর দারুণ বোলিং করেছেন। চলমান বিপিএলেও রংপুরের জার্সিতে আলো ছড়াচ্ছেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক না হলেও ইতোমধ্যে এই ফরম্যাটে ভালো করছেন গতিময় এই পেসার। ১১ ম্যাচে বোলিং করে তার উইকেট এখন ১৩টি। প্রতি ম্যাচেই ব্যাটারদের কঠিন পরীক্ষায় ফেলছেন। পিএসএল খেলতে গেলে সেখানে গতির কিংবদন্তি শোয়েব আখতারের সঙ্গে অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ হবে নাহিদের।

এর জন্য মুখিয়ে আছেন তিনি, ‘তিনি একজন কিংবদন্তি বোলার। তার মতো একজনের সঙ্গে সাক্ষাৎ হলে অনেক কিছু শেখার সুযোগ পাবো।’

আপাতত বিপিএল রংপুরকে চ্যাম্পিয়ন করাতেই চোখ রানার, ‘অত দূরের কথা এখনও ভাবছি না। বর্তমানে আমার ফোকাস রংপুর ও বিপিএলকে ঘিরে। আগে ভালোভাবে এই টুর্নামেন্টটি শেষ করতে চাই।’

পিসিএলে সুযোগ পেয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানাতে ভোলেননি নাহিদ, ‘দেশের বাইরে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার এটিই আমার প্রথম সুযোগ। আমি খুবই খুশি। সৃষ্টিকর্তাকে অনেক ধন্যবাদ।’

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের