১৯ উইকটের দিনে নোমান-সাজিদের স্পিনে পাকিস্তানের আধিপত্য

স্পোর্টস ডেস্ক
১৮ জানুয়ারি ২০২৫, ১৯:১৮আপডেট : ১৮ জানুয়ারি ২০২৫, ১৯:২৮

সৌদ শাকিল ও মোহাম্মদ রিজওয়ানের ১৪১ রানের জুটি ভাঙার পর পাকিস্তানকে ধসিয়ে দিয়ে স্বস্তির নিশ্বাস ফেলেছিল ওয়েস্ট ইন্ডিজ। পাকিস্তানকে প্রথম ইনিংসে ২৩০ রানে অলআউট করার পর ব্যাটিংয়ে নেমে হাপিত্যেশ করেছে তারা। এক সেশনেরও কম সময়ে ১৩৭ রানে অলআউট ক্যারিবিয়ানরা। তাদের ১০ উইকেটের মধ্যে ৯টি ভাগাভাগি করেছেন পাকিস্তানি স্পিনার নোমান আলী ও সাজিদ খান।

দুই সেশনে ১৬ উইকেট হারায় দল দুটি। তবে পাকিস্তান শেষ সেশনে দ্বিতীয় ইনিংস খেলতে নেমে আধিপত্য দেখালো। অধিনায়ক শান মাসুদের হাফ সেঞ্চুরিতে স্বাগতিকরা ২০২ রানের লিড নিয়েছে, হাতে এখনও সাত উইকেট।

১৯ উইকেট পড়ার দিনে মাঝের সেশনেই হয়েছে বিরাট ধস। নোমান ও সাজিদকে জবাব দেওয়ার মতো কোনও সামর্থ্যই ছিল ক্যারিবিয়ানদের। এই ইনিংসে কেবল ১৪টি ডেলিভারি ছাড়া সবগুলোই করেছেন দুই স্পিনার। ২৫.২ ওভারে ১৩৭ রানে অলআউট হয় উইন্ডিজ। 

৬৬ রানে ক্যারিবিয়ানরা আট উইকেট হারানোর পর শেষ দুই উইকেটে জোমেল ওয়ারিকান ৭১ রান তোলেন গুডাকেশ মোটি (১৯) ও জেইডেন সিলসকে (২২) সঙ্গে নিয়ে। তার ৩১ রান ছিল সফরকারীদের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ।

নোমান ১১ ওভারে ৩৯ রান দিয়ে নেন ৫ উইকেট। চারটি পান সাজিদ, দেন ৬৫ রান।

৯৩ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস খেলতে নেমে মাসুদের সঙ্গে মোহাম্মদ হুরাইরার ৬৭ রানের জুটি ভালো শুরু এনে দেয় পাকিস্তানকে।

হুরাইরা (২৯) ফিরে যাওয়ার পর বাবর আজম (৫) দ্রুত বিদায় নেন। দিনের শেষ ভাগে মাসুদ থামেন ৭০ বলে ৫২ রান করে। তিন রানের অপরাজিত জুটিতে দিন শেষ করেছেন কামরান গুলাম (৯) ও শাকিল (২)। ওয়েস্ট ইন্ডিজের হয়ে দুটি উইকেট নেন ওয়ারিকান। দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের সংগ্রহ ৩ উইকেটে ১০৯ রান।

প্রথম ইনিংসে চার উইকেটে ১৪৩ রানে দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল পাকিস্তান। শাকিল দলীয় ১৮৭ রানে বিদায় নিলে ভেঙে পড়ে স্বাগতিকদের ব্যাটিং লাইন। রিজওয়ান করেন ৭১ রান। আর কেবল সাজিদ (১৮) দুই অঙ্কের ঘরে রান করেন।

প্রথম ইনিংসে সিলস ও ওয়ারিকান তিনটি করে উইকেট নেন।

/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের