চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের নাম জার্সিতে রাখতে চায় না ভারত

স্পোর্টস ডেস্ক
২১ জানুয়ারি ২০২৫, ১৯:৪৬আপডেট : ২১ জানুয়ারি ২০২৫, ১৯:৪৬

চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য পাকিস্তানে ক্রিকেট দলকে পাঠাচ্ছে না ভারত। তাদের ম্যাচগুলো হবে নিরপক্ষে ভেন্যু সংযুক্ত আরব আমিরাতে। এবার নতুন আরেকটি বিতর্কিত সিদ্ধান্ত নিতে যাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দলের জার্সিতে পাকিস্তানের নাম রাখতে চায় না তারা।

সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, উদ্বোধনী অনুষ্ঠানের জন্য ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মাকেও পাকিস্তানে পাঠাতে চায় না বোর্ড। এবার তাদের আপত্তির তালিকায় নতুন করে যুক্ত হলো আইসিসি ইভেন্টের জন্য প্রচলিত নিয়ম ভেঙে টুর্নামেন্টের লোগো ও স্বাগতিকদের নাম ছাপাবে না জার্সিতে।

নাম প্রকাশে অনিচ্ছুক পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে ভারতীয় সংবাদ সংস্থা আইএএনএস লিখেছে, ‘বিসিসিআই ক্রিকেটে রাজনীতি টেনে আনছে, এটা খেলার জন্য মোটেও ভালো কিছু নয়।’

পিসিবির ওই কর্মকর্তা বলে গেলেন, ‘তারা পাকিস্তান সফর করতে নারাজ ছিল। তারা উদ্বোধনী অনুষ্ঠানেও তাদের অধিনায়ককে পাঠাতে চায় না। এখন শোনা যাচ্ছে, তারা তাদের জার্সিতে স্বাগতিকদের নাম ছাপাবে না। আমরা বিশ্বাস করি বিশ্ব সংস্থা সেটা হতে দেবে না এবং পাকিস্তানের পাশে থাকবে।’

পাকিস্তানি মিডিয়া দ্য এক্সপ্রেস ট্রিবিউন আইসিসির এক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করতে পেরেছে। তিনি এসব প্রতিবেদন প্রত্যাখ্যান করে বলেছেন, ‘প্রত্যেক দলের দায়িত্ব তাদের জার্সিতে টুর্নামেন্টের লোগো যুক্ত করা। প্রত্যেক দল এই নিয়ম মানতে বাধ্য।’

২০২৩ ওয়ানডে বিশ্বকাপ খেলতে ভারতে গিয়েছিল পাকিস্তান। তারা তাদের জার্সিতেও ভারতের নাম ছেপেছিল। আগামী ১৯ ফেব্রুয়ারি শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি।

/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে