অভিষেকের ঝড়ো ফিফটিতে ইংল্যান্ডকে সহজে হারালো ভারত

স্পোর্টস ডেস্ক
২২ জানুয়ারি ২০২৫, ২২:৩৮আপডেট : ২২ জানুয়ারি ২০২৫, ২২:৫৩

প্রথম টি-টোয়েন্টিতে দারুণ বোলিংয়ে ইংল্যান্ডকে অল্পতেই বেঁধে ফেলে ভারত। জস বাটলার ছাড়া সফরকারীদের আর কোনও ব্যাটার জ্বলে উঠতে পারেননি। তারপর অভিষেক শর্মার ঝড়ো ব্যাটিংয়ে ৪৩ বল বাকি থাকতে সাত উইকেটে জেতে ভারত।

কলকাতার ইডেন গার্ডেন্সে বুধবার আগে ব্যাটিংয়ে নেমে ১৩২ রানে অলআউট ইংল্যান্ড। তারপর ১২.৫ ওভারে ৩ উইকেটে ১৩৩ রান করে ভারত।

সাঞ্জু স্যামসন অভিষেককে নিয়ে আগ্রাসী ব্যাটিং শুরু করেন। পঞ্চম ওভারে চার বলের মধ্যে দুই উইকেট হারায় স্বাগতিকরা। জোফরা আর্চারের কাছে ২০ বলে ২৬ রানে ফেরেন স্যামসন। একই ওভারে অধিনায়ক সূর্যকুমার যাদব ডাক মারেন।

৪১ রানে ২ উইকেট হারানোর পর তিলক ভার্মাকে নিয়ে অভিষেক ৮৪ রানের জুটিতে সহজ জয়ের ভিত গড়েন। ২০ বলে হাফ সেঞ্চুরি করেন তিনি। ৩৪ বলে ৫ চার ও ৮ ছয়ে ৭৯ রান করে উইকেট হারান অভিষেক। তিলক ১৯ ও হার্দিক পান্ডিয়া ৩ রানে অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে নেন।

ইংল্যান্ডের পক্ষে আর্চার দুটি এবং আদিল রশিদ এক উইকেট নেন।

ইংল্যান্ডের ব্যাটারদের নাভিশ্বাস তুলে ছাড়েন ভারতীয় বোলাররা। আর্শদীপ সিং ১৭ রানের মধ্যে দুই উইকেট তুলে নেন। অষ্টম ওভারে জোড়া আঘাত করেন বরুণ চক্রবর্ত্তী। তারপর হার্দিক পান্ডিয়া ও অক্ষর প্যাটেল ভোগান। 

জস বাটলার ৪৪ বলে ৮ চার ও ২ ছয়ে ৬৮ রান করেন। এছাড়া দুই অঙ্কের ঘরে রান ছিল হ্যারি ব্রুক (১৭) ও আর্চারের (১২) ব্যাটে।

বরুণ সর্বোচ্চ তিন উইকেট নেন। দুটি করে পান আর্শদীপ, হার্দিক ও অক্ষর।

/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী