রাজশাহীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে বিসিবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জানুয়ারি ২০২৫, ১৯:১২আপডেট : ২৬ জানুয়ারি ২০২৫, ১৯:১২

বিপিএলের শুরু থেকেই পারিশ্রমিক ইস্যুতে বিতর্ক তৈরি করে আসছে রাজশাহী ফ্র্যাঞ্চাইজি। কয়েক দফা ক্রিকেটারদের পারিশ্রমিক পরিশোধের অঙ্গীকার করেও তা দিতে পারেননি। এতে করে ক্রিকেটাররাও হয়ে গেছেন বিক্ষুব্ধ। রবিবার তো ম্যাচ বয়কটের হুমকিই দিয়েছিলেন। স্থানীয় ক্রিকেটারদের পারিশ্রমিক পরিশোধ করে মানানো গেলেও বিদেশি ক্রিকেটাররা বেঁকে বসেছেন। তাতে করে বিশেষ ব্যবস্থায় স্থানীয় ক্রিকেটারদের নিয়েই মাঠে নামতে হয়েছে রাজশাহীকে।  তাদের পারিশ্রমিক ইস্যুতে বিতর্ক ও অপেশাদার আচরণে ক্ষুব্ধ বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিবি। তাদের নব নির্বাচিত মিডিয়া বিভাগের চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু রাজশাহীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে গণমাধ্যমকে জানান।

রবিবার সংবাদমাধ্যমের এক প্রশ্নের জবাবে মিঠু বলেছেন, ‘দুঃখজনক তো অবশ্যই। এটা অনাকাঙ্ক্ষিত, দল নিয়ে যা ঘটছে সবকিছুই অনাকাঙিক্ষত। এটি নিয়ে আলোচনা করছি, বিসিবির দায়িত্ব এই সমস্যা বের করে সমাধান করা। বোর্ড মিটিংয়েও এই বিষয়টি আলোচনায় এসেছে, সমস্যা চিহ্নিত করার বিষয়ে। কিন্তু প্রতিনিয়ত নতুন নতুন জিনিস দেখছি। বিপিএল শেষের দিকে চলে এসেছে, অস্বীকার করার কিছু নেই।’

এমন অপেশাদারমূলক আচরণ রাজশাহীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেন মিঠু, ‘বিদেশি ক্রিকেটার আসেনি, এটা নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে। কী ধরনের সিদ্ধান্ত আসবে, সেটি বলতে পারছি না। কিন্তু কঠিন সিদ্ধান্ত নেওয়া উচিত। আমরা ছাড় দিচ্ছি, খেলছে খেলুক। কিন্তু কতটুকু ছাড় দেওয়া যাবে? আমরা তো বিপিএলের মর্যাদা ক্ষুন্ন হতে দিতে পারি না। বিসিবির প্রধান দায়িত্ব বিপিএলের মর্যাদা রক্ষা করা।’

মিঠু আরও যোগ করে বলেছেন, ‘এই পর্যায়ে যে যাবে, এটা কিন্তু কেউ ভাবেনি। দেশের পরিস্থিতির কথা চিন্তা করে একটা পদক্ষেপ নেওয়া হয়েছিল। কিন্তু তাদের ওপরে বিশ্বাস করে খেলা শুরু করা হয়েছিল, তারা সেই বিশ্বাস রাখেনি। এখন সময় এসেছে আমাদের ব্যবস্থা নেওয়ার। এটা নিয়ে কোনও প্রশ্ন নেই যে, ভাবমূর্তি নষ্ট হচ্ছে না। এজন্যই আমার বিষয়টিকে গুরুত্ব দিচ্ছি। আমরা ছেড়ে দিচ্ছি না। কেউ চুক্তির শর্তভঙ্গ করলে আমরা আমাদের মতো ব্যবস্থা নিবো। চুক্তিতে সবকিছু বলা আছে। তার বাইরে গিয়ে কেউ কিছু করতে পারবে না। সেটি অগ্রহণযোগ্য হবে। টুর্নামেন্টের বৃহত্তর স্বার্থে আমরা অনেক কিছু ছাড় দিয়েছি। কিন্তু এখন যা হচ্ছে তা মেনে নেওয়া যায় না।’

পারিশ্রমিক ইস্যুতে কোন বিদেশি ক্রিকেটার অভিযোগ করেছে কিনা এমন প্রশ্নে মিঠু বলেছেন, ‘আমি এখনও জানি না কোনও বিদেশি অভিযোগ করেছে কিনা।’

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী