প্লে অফে রাসেল, ওয়ার্নার, ডেভিডের খোঁজে রংপুর

স্পোর্টস ডেস্ক
২৯ জানুয়ারি ২০২৫, ১৯:৪৭আপডেট : ২৯ জানুয়ারি ২০২৫, ১৯:৪৭

আগের দিন অনুশীলনের রংপুর রাইডার্সের প্রধান কোচ মিকি আর্থার জানিয়েছিলেন, বড় তারকা আনতে যাচ্ছেন তারা। যদিও নাম প্রকাশ করেননি তিনি। বুধবার দলের ম্যানেজারও নাম জানাননি। তবে টিম সূত্রে কিছুটা তথ্য মিলেছে। ক্যারিবিয়ান দুই তারকা আন্দ্রে রাসেল, সুনিল নারিন এবং অস্ট্রেলিয়ার টিম ডেভিড ও ডেভিড ওয়ার্নারও আছেন রংপুরের রাডারে। শেষ পর্যন্ত কাকে দলে ভেড়াতে পারবে, সেটিই এখন দেখার! 

রংপুরের একজন কর্মকর্তা জানিয়েছেন, তারা ইতোমধ্যে অবসরে যাওয়া অস্ট্রেলিয়ান ওপেনার ওয়ার্নার, বিস্ফোরক ব্যাটার ডেভিড, ক্যারিবিয়ান অলরাউন্ডার রাসেল ও নারিনকে প্রস্তাব দিয়েছে। এছাড়া পাকিস্তানি ব্যাটার আসিফ আলিকেও প্রস্তাব পাঠানো হয়েছে।

ওয়ার্নার সম্প্রতি খেলেছেন সদ্য শেষ হওয়া বিগ ব্যাশ লিগে। রাসেল, নারিন ব্যস্ত আছেন আমিরাতের আইএল টোয়েন্টির আসরে। এই আসরে আবুধাবি নাইট রাইডার্সের হয়ে খেলছেন তারা। আবুধাবির লিগ পর্বের ম্যাচ আছে ২ ফেব্রুয়ারি পর্যন্ত। দলটি প্লে অফে উঠলে রাসেল, নারিনকে আনার সুযোগ নেই রংপুরের। কারণ আইএল টি-টোয়েন্টির প্লে অফের খেলা হবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত। ওইদিন শেষ হয়ে যাবে বিপিএল। 

তবে ওয়ার্নার ও ডেভিডকে আনার সুযোগ আছে তাদের। বিগ ব্যাশ শেষ হয়ে যাওয়ায় দুজনেই এই মুহূর্তে অবসর সময় কাটাচ্ছেন।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের