খাজার ডাবল সেঞ্চুরি ও ইংলিসের সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার একচেটিয়া আধিপত্য

স্পোর্টস ডেস্ক
৩০ জানুয়ারি ২০২৫, ১৮:৫১আপডেট : ৩০ জানুয়ারি ২০২৫, ১৮:৫৩

গল টেস্টে দুই দিনের খেলা শেষে একচেটিয়া আধিপত্য দেখাচ্ছে অস্ট্রেলিয়া। উসমান খাজার ডাবল সেঞ্চুরি ও অভিষেকে জশ ইংলিসের সেঞ্চুরিতে ৬ উইকেটে ৬৫৪ রানে প্রথম ইনিংস ঘোষণা করেন ভারপ্রাপ্ত অধিনায়ক স্টিভ স্মিথ। শেষ সেশনের মধ্যভাগে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠিয়ে টপ অর্ডারকে ধসিয়ে দিয়েছে সফরকারীরা। ৩ উইকেটে ৪৪ রান স্বাগতিকদের স্কোরবোর্ডে। এখনও ৬১০ রানে পিছিয়ে লঙ্কানরা।

আগের দিনের ১৯৫ রানের অপরাজিত জুটিতে দিনের খেলা শুরু করেন স্মিথ ও খাজা। দুজনে আরও ৭১ রান যোগ করেন। 

দলীয় স্কোর চারশ পার হওয়ার পর ২৬৫ রানের জুটি ভেঙে যায়। স্মিথ ২৫১ বলে ১৪১ রান করে থামেন। ১২ চার ও ২ ছয়ে সাজানো ইনিংসটি থামে জেফ্রি ভ্যান্ডারসের বলে তিনি এলবিডব্লিউ হয়ে।

লাঞ্চের আগে খাজা পেয়ে যান ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি। ২৯০ বল খেলে ১৬ চার ও ১ ছয়ে দুইশ ছোঁন এই ব্যাটার। 

দ্বিতীয় সেশনের মাঝামাঝি সময়ে খাজা প্রবাথ জয়াসুরিয়ার শিকার হন। ইংলিসের সঙ্গে তার জুটি ছিল ১৪৬ রানের। ৩৫২ বলে ২৩২ রান করেন এই ওপেনার।

ইংলিস বেশ আগ্রাসী ব্যাটিং করেন। ৯০ বলে ১০ চার ও ১ ছয়ে অভিষেকটা রাঙান সেঞ্চুরিতে। আর চার বল খেলে ১০২ রানে আউট হয়েছেন তিনি।

এরপর অ্যালেক্স ক্যারি ও বেউ ওয়েবস্টার ৫৯ রানের জুটি গড়ে দলীয় স্কোর ছয়শ পার করেন। মিচেল স্টার্কের সঙ্গে ক্যারির ২৫ রানের অবিচ্ছিন্ন জুটি শেষে ইনিংস ডিক্লেয়ার করে অজিরা।

ক্যারি ৪৬ ও স্টার্ক ১৯ রানে অপরাজিত ছিলেন। 

প্রবাথ ও ভ্যান্ডারসে তিনটি করে উইকেট নেন।

রানপাহাড়ে উঠতে গিয়ে শুরু থেকে শ্রীলঙ্কা হোঁচট খায়। ৩০ রানের মধ্যে তৃতীয় উইকেট হারায় তারা। দ্বিতীয় ওভারে ওশাডা ফার্নান্ডোকে ফেরান ম্যাথু কুনেমান। আরেক ওপেনার দিমুথ করুণারত্নে আউট হন স্টার্কের বলে। দুজনেই করেন ৭ রান।

দিনেশ চান্ডিমালের সঙ্গে ১৫ রানের জুটি গড়ে মাঠ ছাড়েন অ্যাঞ্জেলো ম্যাথুজ (৭)। চান্ডিমাল ও কামিন্দু মেন্ডিসের ১৪ রানের অপরাজিত জুটিতে দিন শেষ করে শ্রীলঙ্কা। ৯ রানে চান্ডিমাল ও ১৩ রানে কামিন্দু অপরাজিত ছিলেন।

স্টার্ক ও কুনেমানের সঙ্গে একটি উইকেট পান নাথান লিয়ন।

/এফএইচএম/
সম্পর্কিত
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের