ফাইনালের আগে নিশামকে উড়িয়ে এনেছে বরিশাল

  বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১১:১৯আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১১:১৯

সোমবার রাতেই বিপিএলের ফাইনাল নিশ্চিত করেছে ফরচুন বরিশাল। ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা শিরোপা হাতছাড়া করতে চাচ্ছে না কোনওভাবেই। তাই ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচের আগে নিউজিল্যান্ড অলরাউন্ডার জিমি নিশামকে উড়িয়ে এনেছে তামিম ইকবালের দল। 

কিউই তারকা চলতি এসএ-টোয়েন্টি লিগের ক্যাম্পেইন শেষ করেই বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএলে) যোগ দিতে চলে এসেছেন। মঙ্গলবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তোলা তার একটি ছবি পোস্ট সেটা নিশ্চিত করেছে ফরচুন বরিশাল। 

অবশ্য নিশামের ইনস্টাগ্রাম স্টোরি দেখেও ইঙ্গিত মিলেছিল বিপিএলে খেলতে আসছেন তিনি। কিন্তু প্রাথমিকভাবে কোন দলের হয়ে খেলবেন সেটার নিশ্চয়তা ছিল না। 

প্রথম কোয়ালিফায়ারে তামিম ইকবালের ফরচুন বরিশাল ৯ উইকেটে চিটাগং কিংসকে হারিয়েছে। এখন তারা শিরোপা লড়াইয়ে মাঠে নামবে আগামী ৭ ফেব্রুয়ারি। সেখানে তাদের প্রতিপক্ষ হতে পারে চিটাগং কিংস কিংবা খুলনা টাইগার্স। 

নিশাম মূলত পাকিস্তানি অলরাউন্ডার ফাহিম আশরাফের জায়গা পূরণ করতে এসেছেন। বল হাতে ফাহিম আশরাফ পুরো টুর্নামেন্ট জুড়েই দাপট দেখিয়েছেন। ১১ ম্যাচে নিয়েছেন ২০ উইকেট। 

/এফআইআর/
সম্পর্কিত
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের