সেঞ্চুরিতে ডাবল সেঞ্চুরির জুটি গড়ে স্মিথ-ক্যারির দাপট

স্পোর্টস ডেস্ক
০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:১৩আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:১৩

শ্রীলঙ্কার প্রথম ইনিংস ২৫৭ রানে গুটিয়ে যাওয়ার পর দ্বিতীয় দিন লাঞ্চের পরপর ৯১ রানে অস্ট্রেলিয়া হারায় উইকেট। ম্যাচ তখন দুই দলের নিয়ন্ত্রণে। সেখান থেকে স্টিভ স্মিথ ও অ্যালেক্স ক্যারি ডাবল সেঞ্চুরির জুটি গড়েন। তাদের দুজনের সেঞ্চুরিতে গল টেস্টে শুক্রবার দাপট দেখালো অজিরা।

এক উইকেট হাতে রেখে ২২৯ রানে দিনের খেলা শুরু করেছিল শ্রীলঙ্কা। আর ২৮ রান যোগ করতে ভাঙে কুশল মেন্ডিস ও লাহিরু কুমারার ৩৩ রানের জুটি। ১৩৯ বলে ১০ চার ও ১ ছয়ে ৮৫ রানে অপরাজিত ছিলেন কুশল।

অস্ট্রেলিয়ার পক্ষে তিনটি করে উইকেট নেন মিচেল স্টার্ক, ম্যাথু কুনেমান ও নাথান লিয়ন।

জবাব দিতে নেমে অষ্টম ওভার শেষ না হতে দুটি উইকেট হারায় অস্ট্রেলিয়া। ট্র্যাভিস হেড (২১) ও মার্নাস লাবুশেন (৪) পরপর দুই ওভারে প্যাভিলিয়নে ফেরেন।

উসমান খাজা ৫৪ রানের জুটি গড়ে স্মিথকে রেখে মাঠ ছাড়েন। ৩৬ রান করেন তিনি।

তারপর স্মিথ ও ক্যারি ২২ গজ শাসন করেছেন। শেষ সেশনে দুজনেই সেঞ্চুরি করেন। স্মিথ খেলেছেন ১৯১ বল, ক্যারির লেগেছিল ১১৮ বল।

চতুর্থ উইকেটে তাদের জুটি দুইশ ছোঁয় ২৭৯ বলে। ২৩৯ রানের অবিচ্ছিন্ন জুটিতে দিন শেষ করেছেন তারা। স্মিথ ১২০ রানে ও ক্যারি ১৩৯ রানে অপরাজিত ছিলেন। ৩ উইকেটে ৩৩০ রান করে অস্ট্রেলিয়া ৭৩ রানের লিড নিয়েছে।

/এফএইচএম/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের