এবারও বিদেশি ক্রিকেটার ছাড়া ঢাকা প্রিমিয়ার লিগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৪৪ আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৪৪

ক্লাব ক্রিকেটে সবচেয়ে জমজমাট আসর ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। আগামী ৩ মার্চ থেকে শুরু হচ্ছে এই টুর্নামেন্ট। লিগে বড় আমেজ থাকে বিদেশি ক্রিকেটারদের অংশগ্রহণ নিয়ে। একটা সময়ে তিনজন বিদেশি খেলোয়াড় খেলানোর সুযোগ পেতো প্রত্যেক ক্লাব। আর শেষ কয়েক বছরে ঢাকার ক্লাব ক্রিকেটে একজন বিদেশি অংশগ্রহণের সুযোগ পেয়েছে। তবে প্রতিযোগিতার গত আসর থেকে বিদেশি ক্রিকেটারকে খেলানোর রীতি বাদ দিয়েছে সিসিডিএম। এবারও সেই একই সিদ্ধান্তে অটল আয়োজকরা। জানা গেছে, ক্লাবগুলোর চাওয়ার প্রেক্ষিতে বিদেশি ক্রিকেটার না খেলানোর সিদ্ধান্ত সিসিডিএমের।

১২টি ক্লাব নিয়ে তিন ভেন্যুতে শুরু হবে পঞ্চাশ ওভারের এই প্রতিযোগিতা। এজন্য দলবদল হবে আগামী ২২-২৩ ফেব্রুয়ারি। সিসিডিএম সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। দল-বদলের সময়টাতে অবশ্য জাতীয় দলের ক্রিকেটাররা ব্যস্ত থাকবেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে। যদিও বেশিরভাগ তারকা ক্রিকেটার ইতোমধ্যে দল বদল করে ফেলেছেন। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ছেড়ে মোহামেডানে নাম লিখিয়েছেন তামিম ইকবাল, মুশফিকুর রহিম। মাহমুদউল্লাহ আগে থেকেই আছেন এই দলে। জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত খেলবেন আবাহনীর হয়ে।

আবাহনী শেষ কয়েক বছর জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে দল গড়েছে। দেশের ক্ষমতার পালাবদলে দলটি সেই অবস্থায় নেই। লিটন, তাসকিন, তানজিম সাকিব, তানভীর ইসলামরা এরই মধ্যে নতুন দল নিশ্চিত করেছেন।

বিদেশি ক্রিকেটারদের লিগে খেলানো নিয়ে বৈঠকে বেশ আলোচনা হয়েছিল। কিছু ক্লাব কর্মকর্তারা তাদের ফিরিয়ে আনার পক্ষে থাকলেও, সিসিডিএম এবং ক্লাবগুলোর মধ্যে এক বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় যে, এই বছর ডিপিএলে বিদেশি খেলোয়াড়দের স্থান হবে না। সিসিডিএম-এর এক কর্মকর্তা জানান, ‘এই বছর নয়। আমরা সিদ্ধান্ত নিয়েছি স্থানীয় খেলোয়াড়দের আরও সুযোগ দেওয়ার। তাদের জন্য এটি আরও উপকারী হবে।’

সিসিডিএম-এর এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সদ্য পদত্যাগ করা জাতীয় নির্বাচক ও আবাহনী কোচ হান্নান সরকার। তিনি বলেছেন, ‘গত দুই-তিন বছরে বিদেশি খেলোয়াড়দের মান কমে গেছে। আমাদের স্থানীয় খেলোয়াড়রা তাদের থেকে বেশি পিছিয়ে নেই, তাই আমাদের ক্রিকেটারদের আরও সুযোগ দেওয়া উচিত।’

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
প্রথম দিনেই দক্ষিণ আফ্রিকার দাপট 
সেঞ্চুরিয়নে লজ্জার রেকর্ড, একশ রানও করতে পারলো না বাংলাদেশ
বাংলাদেশ ‘এ’ দলে চার পরিবর্তন, বাদ ইমন-ইয়াসির-সাইফউদ্দিন
সর্বশেষ খবর
স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
তিন মাসের মধ্যে বিশ্ববাজারে সর্বনিম্ন তেলের দাম
তিন মাসের মধ্যে বিশ্ববাজারে সর্বনিম্ন তেলের দাম
রাজধানীতে সন্ত্রাসী ‘ফোরস্টার গ্রুপের’ ৬ সদস্য অস্ত্র-গুলিসহ গ্রেফতার 
রাজধানীতে সন্ত্রাসী ‘ফোরস্টার গ্রুপের’ ৬ সদস্য অস্ত্র-গুলিসহ গ্রেফতার 
দেশে ফিরতে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান চান শেখ হাসিনা, প্রতিক্রিয়ায় যা বললেন চিফ প্রসিকিউটর
দেশে ফিরতে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান চান শেখ হাসিনা, প্রতিক্রিয়ায় যা বললেন চিফ প্রসিকিউটর
সর্বাধিক পঠিত
আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে যা বললেন ইইউ রাষ্ট্রদূত
আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে যা বললেন ইইউ রাষ্ট্রদূত
বিএনপিতে ফিরছেন কিনা, যা জানালেন রুমিন ফারাহানা
বিএনপিতে ফিরছেন কিনা, যা জানালেন রুমিন ফারাহানা
ভূমিকম্পে কাঁপলো ঢাকাসহ দেশের একাংশ
ভূমিকম্পে কাঁপলো ঢাকাসহ দেশের একাংশ
দুই বছর কোথায় আত্মগোপনে ছিলেন সুইডেন আসলাম
দুই বছর কোথায় আত্মগোপনে ছিলেন সুইডেন আসলাম
১৬ ডিসেম্বর বাংলাদেশ বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স
১৬ ডিসেম্বর বাংলাদেশ বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স