২০ ভাগ ফিট থাকলেও মাঠে নামবেন মুস্তাফিজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট, বেঙ্গালুরু থেকে
২০ মার্চ ২০১৬, ১৯:৩৩আপডেট : ২০ মার্চ ২০১৬, ১৯:৩৭

২০ ভাগ ফিট থাকলেও মাঠে নামবেন মুস্তাফিজ এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে কাটারবয় মুস্তাফিজকে পাননি অধিনায়ক মাশরাফি। বাড়তি দায়িত্ব তুলে দেন ফাস্ট বোলার তাসকিন আহমেদের কাঁধে। সেই দায়িত্ব যথাযথভাবেই পালন করেছেন তাসকিন। বুঝতে দেননি মুস্তাফিজের অভাব। তবে সোমবার অস্ট্রেলিয়ার বিপক্ষে বেঙ্গালুরু চিন্নাস্বামী স্টেডিয়ামে ২২ গজের লড়াইয়ের আগে মাশরাফির কপালে চিন্তার ভাজ। এমনিতেই মুস্তফিজ পুরোপুরি ফিট নন, তারপরও আবার তাসকিন অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগে নিষিদ্ধ। নিষিদ্ধ হয়েছেন বাঁহাতি স্পিনার আরাফাত সানিও।

পরিসংখ্যান ঘেটে জানা গেছে বেঙ্গালুরের উইকেটে প্রচুর রান উঠে। প্রথম ইনিংসে প্রায় ১৭০ গড়ে রান বেঙ্গালুরের সবুজ চত্ত্বরে। সেক্ষেত্রে ফর্মে থাকা দুই বোলারকে ছাড়াই মাঠে নামতে হচ্ছে বাংলাদেশকে।তবে এই ম্যাচে মুস্তাফিজকে যে কোনও মূল্যে খেলাতে চান মাশরাফি। রবিবার সংবাদ সম্মেলনে ভারতীয় এক সাংবাদিক যখন প্রশ্ন করেন মুস্তাফিজের কী অবস্থা-মাশরাফি নির্লিপ্ত হাসি দিয়ে বলেন, ‘মুস্তাফিজ যদি ২০ ভাগও ফিট থাকে তবে পরের ম্যাচ খেলবে। কেননা আমাদের আর কোনও অপশন নেই।’

তিনি আরও যোগ করেন, ‘মুস্তাফিজ আগের চেয়ে অনেক ভালো আছে। এই ধরনের ইনজুরি থেকে ফিরে আসাটা একটু কঠিন। আগেও বলেছি ২০ ভাগ ফিট থাকলেই মুস্তাফিজ খেলবে। খেলার সুযোগ পেলে মূল বোলার হিসেবে দায়িত্ব পালন করবে মুস্তাফিজ।’

আরাফাত সানির পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন সাকলাইন সজিব। অন্যদিকে তাসকিনের পরিবর্তে দলে এসছেন শুভাগত হোম । দুজনের কারোই আগামী ম্যাচ খেলার সম্ভাবনা নেই। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এই মুহূর্তে এ বিষয়ে বলা কঠিন। তারা দুই জন পুরো রাত জার্নি করে এসেছে। আমাদের টিম নিয়ে এখনও কোনও কথা হয়নি।’

/আরআই/এমআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম