বাংলাদেশকে সেমিফাইনালে দেখছেন মুরালি কার্তিক

স্পোর্টস ডেস্ক
১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৫১আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৫১

চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশকে নিয়ে অনেকেই আশার আলো দেখতে পাননি। তবে ভারতের সাবেক বোলার মুরালি কার্তিক ভিন্ন দলে। তার মতে বাংলাদেশ টুর্নামেন্টের ডার্ক হর্স এবং সেমিফাইনালে উঠতে পারে তারা। এখানেই থামেননি তিনি, বাংলাদেশ কিংবা ভারতের হাতেই ট্রফি দেখছেন।

ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের এক্সপার্টদের এক প্রেডিকশনে এমন কথা বলেছেন কার্তিক। অনেকেই বাংলাদেশের কোনও সম্ভাবনা দেখতে না পেলেও তার বিশ্বাস, ‘এ’ গ্রুপে বাংলাদেশ ও ভারত উঠবে সেমিফাইনালে। তবে পাকিস্তান ও নিউজিল্যান্ডকে পরের পর্বে দেখছেন না তিনি। ‘বি’ গ্রুপ থেকে সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়াকে ফেভারিট মনে করছেন কার্তিক।

কার্তিক বললেন, ‘ভারত ও বাংলাদেশ উঠবে সেমিফাইনালে। দক্ষিণ আফ্রিকাও ভালো করবে এবং অস্ট্রেলিয়াও।’

বেশিরভাগ এক্সপার্টই ভারতের হাতে ট্রফি উঠবে বলে মনে করছেন। কার্তিকের মতে, বাংলাদেশকে দেখে মনে হচ্ছে তারাও ভয়ঙ্কর একটি দল।

এখন দেখার অপেক্ষা সংশয়কারীদের ভুল প্রমাণ করে কার্তিকের বিশ্বাস সত্যি করতে পারে কি না বাংলাদেশ?

/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী