বর্তমান খেলোয়াড়রা ম্যাকডোনাল্ডস প্রজন্ম: আফ্রিদি

স্পোর্টস ডেস্ক
১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৪৫আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৪৫

ভারত-পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ আগামী রোববার। দুবাইয়ে উত্তাপ ছড়ানো ম্যাচের আগে পাকিস্তানের সাবেক অলরাউন্ডার ও অধিনায়ক শহীদ আফ্রিদি বর্তমান খেলোয়াড়দের নিয়ে আফসোস করলেন। স্টার স্পোর্টসের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আগের দিনের মতো আগ্রাসন তিনি আর বর্তমান খেলোয়াড়দের মধ্যে দেখেন না।

ভারত বনাম পাকিস্তান মানেই টানটান উত্তেজনা। কিন্তু ম্যাচে কারও বলে আগুন দেখেন না আফ্রিদি, ব্যাটিংয়েও নেই সেই মারমুখী শট। তিনি বললেন, ‘আজকালের খেলোয়াড়রা ম্যাকডোনাল্ডস, কেএফসির প্রজন্ম। অতীতের মতো সেই আবেগ ও আক্রমণ এই প্রজন্মের খেলোয়াড়দের মধ্যে দেখা যায় না।’

স্কোয়াড বাছাই নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন আফ্রিদি। কিন্তু কারও নাম মুখে আনলেন না, ‘স্কোয়াডে কিছু খেলোয়াড়দের নিয়ে আমার আপত্তি আছে। কিন্তু আমি তাদের নাম বলবো না। আমাদেরকে এই দলের পেছনে অবশ্যই দাঁড়ানো উচিত।’

একই অনুষ্ঠানে সাবেক ভারতীয় তারকা যুবরাজ সিং ভারত ও পাকিস্তানের ক্রিকেটীয় সম্পর্ক নিয়ে মজা করলেন, ‘ভারত ও পাকিস্তানের সম্পর্ক মিয়াঁ-বিবির মতো। সকালে তারা ঝগড়া করে, রাতে একসঙ্গে খায়।’

/এফএইচএম/
সম্পর্কিত
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী