প্রথম ম্যাচে প্রতিপক্ষ বাংলাদেশ বলেই চ্যাম্পিয়ন হওয়ার বিশ্বাস কোহলির!

স্পোর্টস ডেস্ক
১৯ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৪১আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৪১

চ্যাম্পিয়ন্স ট্রফি আট বছর পর ফিরছে। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়ে আইসিসি ইভেন্টে দীর্ঘদিনের ট্রফি খরা কাটানোর পর এবার ওয়ানডেতেও শিরোপা উঁচিয়ে ধরার প্রত্যয় ভারতের। সেই লক্ষ্যে বৃহস্পতিবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে তারা। আর প্রতিপক্ষ বাংলাদেশ, অতীত অভিজ্ঞতার কারণে চ্যাম্পিয়ন হওয়ার দৃঢ় বিশ্বাস বিরাট কোহলির মনে। পেছনের কথা মনে করিয়ে দিয়ে তিনি বললেন, আইসিসির প্রতিযোগিতায় বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচ খেললে সেই প্রতিযোগিতা ভালো যায় ভারতের। 

২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপ ও ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের উদাহরণ টেনেছেন কোহলি। ২০১১ সালে বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচ খেলেছিল ভারত। সেই ম্যাচ জিতেছিলও তারা। শেষ পর্যন্ত বিশ্বকাপেও চ্যাম্পিয়ন হন মহেন্দ্র সিংহ ধোনিরা। ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে অবশ্য বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলেছিল ভারত। সেই ম্যাচও তারা জিতেছিল। শেষ পর্যন্ত বিশ্বকাপ ট্রফিও হাতে নেয় তারা। টুর্নামেন্টের সম্প্রচারকারী চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে কোহলি বলেন, ‘এর আগে দুই বার বাংলাদেশের বিপক্ষে আমরা প্রথম ম্যাচ খেলেছি। ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপ ও ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ। দুই বারই আমরা চ্যাম্পিয়ন হয়েছি। তাই ওদের বিপক্ষে শুরুটা হলে সেই প্রতিযোগিতা আমাদের ভালো যায়। এবারও আশা করছি সেটাই হবে।’

২০১৭ সালে শেষবার চ্যাম্পিয়ন্স ট্রফি হয়েছিল। আট বছর আগের আসরের ফাইনালে তারা পাকিস্তানের কাছে হেরে যায়। এই প্রতিযোগিতা ব্যক্তিগতভাবে কোহলির বেশ পছন্দের। কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, ‘অনেক বছর পরে চ্যাম্পিয়ন্স ট্রফি হচ্ছে। এই প্রতিযোগিতা আমার ব্যক্তিগতভাবে খুব ভালো লাগে। কারণ, র‌্যাঙ্কিংয়ের প্রথম আটে থাকা দল এই প্রতিযোগিতায় খেলে। তাই সারা বছর ধরে ভালো খেলতে হয়। প্রথম সারির দল খেলায় চ্যাম্পিয়ন্স ট্রফিতে টানটান লড়াই হয়।’

টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার ৯ মাস পর আরেকটি আইসিসি প্রতিযোগিতা জেতার সুযোগ রয়েছে। টি-টোয়েন্টির মানসিকতা নিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে চান কোহলি। বিশ্বকাপের তুলনায় এই প্রতিযোগিতায় ম্যাচ কম হওয়ায় ছন্দপতন হলেই বিপদ। এই চাপকে ইতিবাচক হিসেবে দেখছেন ডানহাতি ব্যাটার, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে আমরা যে চাপ নিয়ে খেলেছি সেটাই এখানে খেলতে চাই। কারণ, দুটো প্রতিযোগিতাই খুব ছোট। শুরু থেকেই জিততে হবে। একটা ম্যাচ খারাপ হলে চাপ বেড়ে যেতে পারে। তাই টি-টোয়েন্টি বিশ্বকাপের মানসিকতা নিয়েই এখানে খেলতে চাই।’

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম