রোহিতকে শুরুতে হারালেও পাকিস্তানকে চাপে রেখেছে ভারত

স্পোর্টস ডেস্ক
২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২০:২০আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২০:২৩

২৪২ রানের লক্ষ্য দিয়ে বোলিংয়ে ভালো শুরুর বিকল্প ছিল না পাকিস্তানের সামনে। পঞ্চম ওভারে তারা রোহিত শর্মাকে ফিরিয়ে ভারতের ৩১ রানের উদ্বোধনী জুটি ভাঙে। ১৫ বলে ২০ রান করে শাহীন শাহ আফ্রিদির বলে বোল্ড হন ভারতের অধিনায়ক। তারপর পাওয়ার প্লেতে অপ্রতিরোধ্য ব্যাটিং করেন বিরাট কোহলি ও শুবমান গিলের জুটি।

প্রথম ১০ ওভারে ১ উইকেট হারিয়ে ৬৪ রান যোগ করে ভারত শক্ত অবস্থান নিয়েছে। ১১তম ওভারে গিলকে প্যাভিলিয়নে পাঠানোর সুযোগ এসেছিল পাকিস্তানের। হারিস রউফের চতুর্থ বলে মিডউইকেটে খুশদিল শাহের হাত ফসকে জীবন পান ভারতীয় ওপেনার। ‍৩৫ রানে জীবন পান তিনি।

এর আগে ভারত পাকিস্তানকে ২৪১ রানে অলআউট করে। ৪৭ রানে ২ ওপেনারকে হারানোর পর মোহাম্মদ রিজওয়ান ও সৌদ শাকিলের ১০৪ রানের জুটিতে ঘুরে দাঁড়িয়েছিল চ্যাম্পিয়ন্স ট্রফির বর্তমান চ্যাম্পিয়নরা। কিন্তু এই জুটি ভাঙতেই বড় ধাক্কা খায় তারা। কুলদীপ যাদব ও হার্দিক পান্ডিয়ার ঘূর্ণিতে ইনিংসের দুই বল বাকি থাকতে সব উইকেট হারায় রিজওয়ানের দল।

পাকিস্তানকে ২৪১ রানে অলআউট করলো ভারত

হঠাৎ এলোমেলো পাকিস্তানের ব্যাটিং লাইনআপ

ভারতের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে ব্যাটিংয়ে পাকিস্তান

/এফএইচএম/
সম্পর্কিত
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী