কোহলির হাফ সেঞ্চুরিতে পাকিস্তানের বিদায়ঘণ্টা বাজছে

স্পোর্টস ডেস্ক
২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৩০আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৩৫

২৪২ রানের লক্ষ্য সহজ করে ফেলেছে ভারত। বিরাট কোহলি হাফ সেঞ্চুরি করেছেন। ২৭তম ওভারের প্রথম বলে নাসিম শাহকে চার মেরে পঞ্চাশ পার করেন তিনি। ৩১ ওভারে ভারত করেছে ২ উইকেটে ১৬৮ রান। পাকিস্তান হেরে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায়ের দ্বারপ্রান্তে।

৩০তম ওভারের শেষ বলে খুশদিল শাহ আবারও ক্যাচ ছাড়েন। এবার জীবন পান শ্রেয়াস আইয়ার। তার আগে শুবমান গিল একই পজিশন মিড উইকেটে পাকিস্তানি ফিল্ডারের হাত ফসকে জীবন পান।

২৪২ রানের লক্ষ্য দিয়ে বোলিংয়ে ভালো শুরুর বিকল্প ছিল না পাকিস্তানের সামনে। পঞ্চম ওভারে তারা রোহিত শর্মাকে ফিরিয়ে ভারতের ৩১ রানের উদ্বোধনী জুটি ভাঙে। ১৫ বলে ২০ রান করে শাহীন শাহ আফ্রিদির বলে বোল্ড হন ভারতের অধিনায়ক। তারপর পাওয়ার প্লেতে অপ্রতিরোধ্য ব্যাটিং করেন বিরাট কোহলি ও শুবমান গিলের জুটি। ৬৯ রানে ভাঙে এই জুটি। গিল ৫২ বলে ৪৬ রান করে আবরার আহমেদের বলে বোল্ড হন।

প্রথম ১০ ওভারে ১ উইকেট হারিয়ে ৬৪ রান যোগ করে ভারত শক্ত অবস্থান নিয়েছে। ১১তম ওভারে গিলকে প্যাভিলিয়নে পাঠানোর সুযোগ এসেছিল পাকিস্তানের। হারিস রউফের চতুর্থ বলে মিডউইকেটে খুশদিল শাহের হাত ফসকে জীবন পান ভারতীয় ওপেনার। ‍৩৫ রানে জীবন পান তিনি।

এর আগে ভারত পাকিস্তানকে ২৪১ রানে অলআউট করে। ৪৭ রানে ২ ওপেনারকে হারানোর পর মোহাম্মদ রিজওয়ান ও সৌদ শাকিলের ১০৪ রানের জুটিতে ঘুরে দাঁড়িয়েছিল চ্যাম্পিয়ন্স ট্রফির বর্তমান চ্যাম্পিয়নরা। কিন্তু এই জুটি ভাঙতেই বড় ধাক্কা খায় তারা। কুলদীপ যাদব ও হার্দিক পান্ডিয়ার ঘূর্ণিতে ইনিংসের দুই বল বাকি থাকতে সব উইকেট হারায় রিজওয়ানের দল।

পাকিস্তানকে ২৪১ রানে অলআউট করলো ভারত

হঠাৎ এলোমেলো পাকিস্তানের ব্যাটিং লাইনআপ

ভারতের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে ব্যাটিংয়ে পাকিস্তান

/এফএইচএম/
সম্পর্কিত
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের