ক্রিকেটারদের ব্যর্থতায় বিসিবিকে ধুয়ে দিলেন সাবেক পারফরম্যান্স অ্যানালিস্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:১১আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:১৪

ভারতের বিপক্ষে হেরে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু করে বাংলাদেশ। টুর্নামেন্টে টিকে থাকতে নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের বিকল্প ছিল না। কিন্তু চিরচেনা ভুলে ম্যাচ হারার সঙ্গে বিদায়ও নিশ্চিত হয়েছে বাংলাদেশের। ট্রফি জয়ের স্বপ্ন নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে যাওয়া নাজমুল হোসেন শান্তরা দুই ম্যাচেই হতাশাজনক পারফরম্যান্স করেছেন। শুধু এবারই নয়, বেশিরভাগ আইসিসি ইভেন্টে বাংলাদেশ দলকে ফিরতে হয়েছে খালি হাতে। 

সোমবার নিউজিল্যান্ডের বিপক্ষে হারের পর সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন কিছুদিন আগেই বিসিবির পারফরম্যান্স অ্যানালিস্ট হিসেবে কাজ করে যাওয়া মহসিন শেখ। সবশেষ বিপিএলেও ছিলেন খুলনা টাইগার্সের সঙ্গে। তার পোস্টে উঠে এসেছে বাংলাদেশের ক্রিকেটে দীর্ঘদিন ধরে চলা ব্যর্থতার কারণগুলো। তার মতে সমস্যাগুলো সঠিকভাবে চিহ্নিত করতে পারছে না বলেই বাংলাদেশ সাফল্য পাচ্ছে না।
 
মহসিন তার পোস্টে লিখেছেন, ‘বাংলাদেশ ও পাকিস্তানের ২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতির সাধারণ সমস্যা একদম একই! শুরু থেকেই দুর্বল দল নির্বাচন, চরম অব্যবস্থাপনা, মেধার অবমূল্যায়ন, জবাবদিহিতার অভাব। যারা সিদ্ধান্ত নিচ্ছেন, তাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন আছে, কিন্তু তারা কারও কাছে দায়বদ্ধ নন। দেশীয় ক্রিকেট কাঠামো ধসে পড়ছে, অথচ সমাধানের কোনও উদ্যোগ নেই। বরং ভুল সব সিদ্ধান্তই পায় অগ্রাধিকার।’

এভাবে চলতে থাকলে বাংলাদেশ দল জিম্বাবুয়ের পথে হাঁটবে বলে সতর্ক করেছেন তিনি, ‘এভাবে চলতে থাকলে বাংলাদেশ ও পাকিস্তান দুই দলই জিম্বাবুয়ের পথে হাঁটবে।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের