অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ম্যাচ পণ্ড, সমীকরণ যা দাঁড়ালো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৩৭আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৫২

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ‘বি’গ্রুপে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার ম্যাচটি বৃষ্টিতে ভেসে গেছে। কোনও টসই করা যায়নি।

রাওয়ালপিন্ডিতে দুই দলের জন্যই ম্যাচটি ছিল গুরুত্বপূর্ণ। জয়ী দল সেমিফাইনাল নিশ্চিত করতো। এখন ম্যাচটি বৃষ্টিতে ভেসে যাওয়ায় ‘বি’ গ্রুপের সেমিফাইনালে ওঠার অঙ্ক জমে উঠেছে।

প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকা ১০৭ রানের বড় ব্যবধানে আফগানিস্তানকে হারিয়েছে। অন্যদিকে ইংল্যান্ডের ছুঁড়ে দেওয়া ৩৫১ রান অনায়াসে টপকে অস্ট্রেলিয়া পেয়েছে দুর্দান্ত এক জয়। প্রোটিয়ারা ২ পয়েন্ট ও +২.১৪০ নেট রান রেট নিয়ে আছে ‘বি’ গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষে। অন্যদিকে ২ পয়েন্ট ও +০.৪৭৫ রান রেট নিয়ে অস্ট্রেলিয়া আছে দ্বিতীয় স্থানে।

ম্যাচ পণ্ড হওয়ায় টুর্নামেন্টের নিয়ম মেনে দুই দলের ভাগে জুটেছে একটি করে পয়েন্ট। ফলে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার পয়েন্ট এখন ৩। আজকের ম্যাচটি যে দল জিততো তারা ভারত ও নিউজিল্যান্ডের সঙ্গে সেমিফাইনালে নাম লেখাতো। এখন শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হবে দুই দলকেই। আফগানিস্তান ও ইংল্যান্ড আগামীকাল (বুধবার) লাহোরে মুখোমুখি হবে। এই ম্যাচটিতে যারা হারবে তাদের এবারের আসর শেষ হয়ে যাবে।

গ্রুপ পর্বে অস্ট্রেলিয়ার শেষ ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে আর ইংল্যান্ড মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার। নিজেদের শেষ ম্যাচে অজি ও প্রোটিয়ারা জিতলে তারা সেমিফাইনালে উঠে যাবে। দু’দলই যদি হেরে যায়, তাহলে ইংল্যান্ড-আফগানিস্তানের মধ্যে জয়ী দল নিজেদের শেষ ম্যাচ জিতলে নিশ্চিত করবে সেমিফাইনাল।

 

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী