বদলে গেলো শেখ হাসিনা স্টেডিয়ামের নাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ মার্চ ২০২৫, ১৭:২৯আপডেট : ০৩ মার্চ ২০২৫, ১৯:০০

পূর্বাচলে শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনার কথা এক দশক ধরেই শোনা যাচ্ছিল। সরকার পতনের পর শেখ হাসিনা স্টেডিয়াম নির্মাণের সিদ্ধান্ত থেকে সরে আসে বিসিবি। নতুন করে জানা গেছে, সেই স্টেডিয়াম নির্মাণ হচ্ছে। তবে এর নাম হবে ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড (এনসিজে)।  বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি পরিচালক ইফতেখার আহমেদ।

সোমবার মিরপুরে বিসিবির কার্যালয়ে অনুষ্ঠিত হয় বিসিবি বোর্ড সভা। সভার পর গণমাধ্যমের মুখোমুখি হন ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম ও মিডিয়া বিভাগের চেয়ারম্যান ইফতেখার আহমেদ। তিনি জানিয়েছেন, ‘এখন থেকে ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড (এনসিজে) নামে পরিচিত হবে শেখ হাসিনা স্টেডিয়াম।’

২০৩১ সালে বাংলাদেশে হওয়ার কথা রয়েছে ওয়ানডে বিশ্বকাপ। এই টুর্নামেন্টের জন্য ভেন্যু বাড়ানোর প্রতিশ্রুতি দেওয়া আছে আইসিসিকে। বিশ্বকাপকে সামনে রেখেই নৌকার আদলে তৈরি করার কথা ছিল শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। এই স্টেডিয়ামকে দ্য বোট নামেও ডাকা হচ্ছিল। কিন্তু শেখ হাসিনা সরকার পতনের পরই স্টেডিয়ামটির ভবিষ্যৎ শঙ্কায় পড়ে যায়।

তবে বোর্ড সভাপতি হিসেবে ফারুক আহমেদ দায়িত্ব গ্রহণের এক সপ্তাহের মাথায় স্টেডিয়ামটির টেন্ডার বাতিল করেছিলেন। ওই সময় শেখ হাসিনা স্টেডিয়ামের প্রজেক্ট বাতিল হলেও পূর্বাচলে স্টেডিয়াম হবে বলে জানিয়েছেন ফারুক আহমেদ। দীর্ঘদিনের ভেন্যু সংকট কাটাতে ছোট বাজেটের মধ্যে দুটি স্টেডিয়াম নির্মাণ করার পরিকল্পনার কথা জানান নতুন বোর্ড সভাপতি। 

আগের পরিকল্পনায় শেখ হাসিনা স্টেডিয়ামে পাশাপাশি অত্যাধুনিক ক্রিকেট অ্যাকাডেমি, পর্যাপ্ত অনুশীলন মাঠ, ইনডোর মাঠ, খেলোয়াড়দের আধুনিক আবাসন ব্যবস্থা, বিসিবির সদর দফতর এবং একটি পাঁচ তারকা হোটেল রাখার কথা ছিল। স্টেডিয়ামের পাশে পাঁচ তারকা হোটেলও নির্মাণের কথা ছিল। কিন্তু এখন সেসব কিছুই থাকবে না। খেলার জন্য দুই ভেন্যু আপাতত নির্মাণ করা হবে। পরবর্তীতে গ্যালারিসহ আনুষঙ্গিক সব কিছুই করা হবে।

/আরআই/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বশেষ খবর
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের