রাচিন-উইলিয়ামসনের সেঞ্চুরিতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের রেকর্ড রান

স্পোর্টস ডেস্ক
০৫ মার্চ ২০২৫, ১৮:৫৮আপডেট : ০৫ মার্চ ২০২৫, ১৯:১২

লাহোরে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোড়া সেঞ্চুরির দেখা পেয়েছে নিউজিল্যান্ড। রাচিন রবীন্দ্র ও কেন উইলিয়ামসনের শতকে ৬ উইকেটে ৩৬২ রান করেছে তারা। চলতি আসরেই ইংল্যান্ড রেকর্ড ৩৫১ রান করেছিল, সেই রান তাড়া করে জেতে অস্ট্রেলিয়া। এবার তাদের ৩৫৬ রানের সংগ্রহকে টপকে গেলো তাসমান প্রতিদ্বন্দ্বী।

উইল ইয়াং ও রাচিনের জুটি ৪৮ রানে বিচ্ছিন্ন হয়। লুঙ্গি এনগিডির বলে ইয়াং ২১ রানে এইডেন মার্করামের ক্যাচ হন। তারপর ২২ গজে দাপট দেখান রাচিন ও উইলিয়ামসন। প্রোটিয়া বোলারদের ওপর চড়াও হয়ে দেড়শ ছাড়ানো জুটি গড়েন। রাচিন বাংলাদেশের পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও সেঞ্চুরি হাঁকান। ১০১ বলে ১৩ চার ও ১ ছয়ে ১০৮ রানে আইনরিখ ক্লাসেনের গ্লাভসে ধরা পড়েন তিনি। দ্বিতীয় উইকেটে জুটি ছিল ১৬৪ রানের।

রাচিনের পঞ্চম সেঞ্চুরির পর তিন অঙ্কের ঘরে পৌঁছান উইলিয়ামসন। ৯১ বলে সেঞ্চুরি উদযাপন করেন তিনি। আর তিন বল খেলে ১০২ রানে থামেন উইলিয়ামসন। মাঠে নেমে দ্রুত আউট হন টম ল্যাথাম (৪)।

দুই সেঞ্চুরিতে বড় সংগ্রহের ভিত গড়ে নিউজিল্যান্ড। শেষটা রাঙান ড্যারিল মিচেল ও গ্লেন ফিলিপস। তাদের আক্রমণাত্মক ব্যাটিংয়ে ডেথ ওভারে ১১০ রান তোলে কিউইরা। ৩৭ বলে চারটি চার ও এক ছয়ে ৪৯ রান করেন মিচেল। ফিলিপস অপরাজিত থাকলেও এক রানের জন্য ফিফটি করতে পারেননি। ২৭ বলে ৬ চার ও ১ ছয়ে ৪৯ রান করেন তিনি। শেষ ওভারে আউট হওয়ার আগে মাইকেল ব্রেসওয়েল দুটি চারে ১৬ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন।

দক্ষিণ আফ্রিকার পক্ষে এনগিডি সর্বোচ্চ তিন উইকেট নেন। দুটি পান কাগিসো রাবাদা।

/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি