টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারিকে পাবে তো নিউজিল্যান্ড?

  স্পোর্টস ডেস্ক
০৮ মার্চ ২০২৫, ১০:৫৮আপডেট : ০৮ মার্চ ২০২৫, ১০:৫৮

চ্যাম্পিয়ন্স ট্রফির পুরো আসরে আলো ছড়ানো পারফরম্যান্স ছিল নিউজিল্যান্ড পেসার ম্যাট হেনরির। কিন্তু ভারতের বিপক্ষে ফাইনালে তাকে নিয়ে চোট শঙ্কায় পড়ে গেছে কিউই দল। সেমিফাইনালে ফিল্ডিংয়ের সময় পাওয়া চোটে শিরোপা নির্ধারণী ম্যাচে তার অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। 

৩৩ বছর বয়সী পেসার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২৯তম ওভারে ক্যাচ নিতে গিয়ে ডান কাঁধে ব্যথা পান। তার পর ড্রেসিং রুম থেকে ফিরে আরও দুই ওভার বল করেন তিনি।

শুক্রবার ব্ল্যাক ক্যাপসদের কোচ গ্যারি স্টিডও তার শারীরিক অবস্থা নিয়ে পরিষ্কার করে কিছু বলতে পারেননি। শুধু বলেছেন, ‘হেনরির ফিটনেসের অবস্থা এখনও অজানা। জানি না সর্বশেষ অবস্থা কী। কাঁধে যেভাবে পড়েছে, তাতে করে ব্যথা রয়েছে। তবে আশা করছি সে হয়তো ঠিক হয়ে যাবে।’

এ সময় স্টিড জানান টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারির (৪ ম্যাচে ১০ উইকেট) সুস্থ হওয়ার জন্য যথেষ্ট সময় দেওয়ার জন্য প্রস্তুত তারা, ‘বিষয়টা তার জন্য অস্বস্তিকর। তবে ইতিবাচক দিকটা হলো, সে কিন্তু বল করার জন্য ফিরে এসেছিল। আমরা তার স্ক্যানসহ অন্য কাজগুলো সঠিকভাবে করেছি। এখন ফাইনালে তাকে খেলানোর জন্য সর্বোচ্চ সুযোগটা দিতে চাই।’    

চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল অনুষ্ঠিত হবে ৯ মার্চ। দুবাইয়ে ম্যাচটা মাঠে গড়াবে বিকাল ৩টায়। 

/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী