দুবাইয়ে খেলায় ‘বাড়তি সুবিধা’ দেখেন না ভারতের ব্যাটিং কোচ!

স্পোর্টস ডেস্ক
০৮ মার্চ ২০২৫, ১২:১৭আপডেট : ০৮ মার্চ ২০২৫, ১২:১৯

দুবাইয়ে সব ম্যাচ। একমাত্র ভারতের কপালেই জুটেছে এমন সুবিধা। বাকি সবদল ভিআইপি এই সুবিধা পায়নি। বরং এক ভেন্যু থেকে অন্য ভেন্যু ছুটতে হয়েছে। ভারত চ্যাম্পিয়ন্স ট্রফির শুরু থেকেই এক ভেন্যুতে স্থির! যা নিয়ে কড়া সমালোচনা হচ্ছে পুরো টুর্নামেন্ট জুড়ে। ভারতের অধিনায়ক রোহিত শর্মা, হেড কোচ গৌতম গম্ভীর অবশ্য বাড়তি সুবিধার কথা স্বীকার করেননি। তাদের মতো একই সুরে কথা বলেছেন দলটির ব্যাটিং কোচ সিতাংশু কোটাকও।  

ভারত চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে রবিবার নিউজিল্যান্ডের মুখোমুখি হবে। ম্যাচটা মাঠে গড়াবে দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে। যে মাঠে ভারত সবগুলো ম্যাচ খেলেছে। একই মাঠে খেলার বাড়তি সুবিধায় টুর্নামেন্টের অপরাজিত দল তারা। জিতেছে চার ম্যাচের সবকটি। এক ভেন্যুতে খেলা নিয়ে সমালোচনার জবাবে সিতাংশু বলেছেন, ‘ড্র যেভাবে হয়েছে, সেটা আগেই হয়েছে। ভারত যেভাবে চার ম্যাচ জিতেছে, তাতে যদি সবাই মনে করে এটা বাড়তি সুবিধা। তাহলে জানি না এটা নিয়ে আমার কী বলা উচিত।’

পুরো টুর্নামেন্টে বাকি দলগুলোকে পাকিস্তান থেকে দুবাই, আবার দুবাই থেকে পাকিস্তান সফর করতে হয়েছে। কিন্তু ভারত তার সবগুলো ম্যাচ দুবাইতেই খেলেছে। যে কারণে এই পরিস্থিতি নিয়ে দক্ষিণ আফ্রিকার ব্যাটার ডেভিড মিলারও অসন্তুষ্টি প্রকাশ করেছিলেন। বলেছিলেন, ব্যাপারটা মোটেও আদর্শ নয়। স্বাগতিক হয়ে পাকিস্তানকেও দুবাই উড়ে যেতে হয়েছে। অথচ দুই দেশের পিচ কন্ডিশন পুরোপুরি আলাদা। পাকিস্তানের পিচগুলোতে বেশি রান হয়েছে। সেই তুলনায় দুবাই স্টেডিয়ামের পিচ ছিল স্লো ও টার্নিং। কিন্তু এসবের পরও কোটাক নিজেদের পক্ষে যুক্তি তুলে বলেছেন, ‘দিন শেষে আমার মনে হয় ম্যাচে ভালো ক্রিকেট খেলেই ঘুরে দাঁড়াতে হয়। সমালোচকরা বলছে, আমরা এখানে খেলে যাচ্ছি। কিন্তু টুর্নামেন্টের ড্র সেভাবেই হয়েছে। ফলে এখানে আর কিছু করার সুযোগ নেই। ব্যাপারটা এমন নয় ওরা এখানে আসার পর সব কিছু পাল্টে ফেলেছে এবং তাতে আমরা বাড়তি সুবিধা পাচ্ছি।’

/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী