আইপিএল না খেলার সিদ্ধান্তে নিষেধাজ্ঞার মুখে ব্রুক!

  স্পোর্টস ডেস্ক
১০ মার্চ ২০২৫, ১২:৫২আপডেট : ১০ মার্চ ২০২৫, ১২:৫২

টানা দ্বিতীয় মৌসুম আইপিএল থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন ইংল্যান্ডের ব্যাটার হ্যারি ব্রুক। এমনটা করায় নতুন নিয়ম অনুসারে নিষেধাজ্ঞার মুখে পড়তে পারেন তিনি। 

২০২৩ সালের ডিসেম্বরে ব্রুককে ৪ কোটি রুপিতে নিয়েছিল দিল্লি ক্যাপিটালস। কিন্তু নিজের দাদির মৃত্যুতে সেবার নিজের নাম প্রত্যাহার করে নিয়েছিলেন। সর্বশেষ নিলামেও দিল্লি তাকে নেয় ৬ কোটি ২৫ লাখ রুপিতে। কিন্তু রবিবার ২৬ বছর বয়সী জানিয়েছেন, তিনি এবারের আসরটিও খেলতে চাচ্ছেন না। কারণ হিসেবে ইংল্যান্ডের আসন্ন সিরিজের প্রস্তুতির কথা উল্লেখ করেছেন। কিন্তু আইপিএলের নতুন নিয়মে এবার দুই বছরের নিষেধাজ্ঞার মুখে ইংলিশ এই ব্যাটার। 

সোশ্যাল মিডিয়ায় নিজের দেওয়া বিবৃতিতে ব্রুক বলেছেন, ‘আসন্ন আইপিএল থেকে নিজেকে সরিয়ে নেওয়ার কঠিন সিদ্ধান্ত নিয়েছি। আমি জানি, সবাই বিষয়টা বুঝবে না এবং আমি সেটা আশাও করি না। কিন্তু আমাকে সেটাই করতে হবে, যা বিশ্বাস করি। নিজের দেশের হয়ে খেলা আমার প্রথম অগ্রাধিকার এবং লক্ষ্য।’

এমনটা করলেও দিল্লি ক্যাপিটালসের কাছে ক্ষমা চেয়েছেন ব্রুক। তার কথায়, ‘আমি দিল্লি ক্যাপিটালস ও সমর্থকদের কাছে নিঃশর্ত ক্ষমা চাচ্ছি।’

চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া ইংল্যান্ড দলের ভাইস ক্যাপ্টেন ছিলেন ব্রুক। জশ বাটলার পদত্যাগ করায় তার যোগ্য উত্তরসূরি হিসেবে ব্রুকের নামটি অন্যতম। 

মে মাসে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট খেলবে ইংল্যান্ড। তার পর ওয়েস্ট ইন্ডিজকে তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টিতে আতিথ্য দেবে। আর আইপিএলের নতুন মৌসুম শুরু হবে ২২ মার্চ। চলবে ২৫ মে পর্যন্ত। 

/এফআইআর/    
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি