শামীম-তোফায়েলের বোলিংয়ের পর বিজয়-সাদিকুরের দাপট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ মার্চ ২০২৫, ১৬:০৩আপডেট : ১৩ মার্চ ২০২৫, ১৬:০৪

ঢাকা প্রিমিয়ার লিগে বিকেএসপিতে শামীম মিয়া ও তোফায়েল আহমেদের দারুণ বোলিংয়ে ১৬১ রানে অলআউট হয়েছে শাইনপুকুর ক্রিকেট ক্লাব। প্রতিপক্ষকে অল্প রানে বেঁধে গাজী গ্রুপের দুই ব্যাটার সাদিকুর রহমান ও এনামুল হক বিজয়ের জোড়া হাফসেঞ্চুরিতে দলটা ১৭.৫ ওভারে ২ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করেছে। ২২ রানে তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন শামীম।

বিকেএসপিতে ১৬২ রানের লক্ষ্যে খেলতে নেমে গাজীর দুই ওপেনার সাদিকুর রহমান ও এনামুল হক বিজয় মিলে ৯২ রানের জুটি গড়ে দলের জয় অনেকটাই সহজ করে দেন। ৫০ রান করে সাদিকুর ও ৫২ রান করে এনামুল আউট হওয়ার পর বাকি পথটুকু অনায়াসে পাড়ি দেন সালমান হোসেন ইমন ও শামসুর রহমান শুভ। তাদের ৬০ রানের অবিচ্ছিন্ন জুটিতে ১৭.৫ ওভারে ২ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে গাজী গ্রুপ। সালমান ২৬ বলে ২৩ এবং শুভ ২৪ বলে ৩৩ রানে অপরাজিত থাকেন।

শাইনপুকুরের বোলারদের মধ্যে আল ফায়াদ ও রাফিউজ্জামান রাফি প্রত্যেকেটি প্রত্যেকে একটি করে উইকেট নিয়েছিলেন।

এর আগে টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পায় শাইনপুকুর ক্রিকেট ক্লাব। তার পর শামীম মিয়া ও তোফায়েল আহমেদের বোলিং তোপে ৪৫.২ ওভারে ১৬১ রানে থেমে যায় দলটির ইনিংস। সর্বোচ্চ ৪৬ রানের ইনিংস আসে জুবায়ের হোসেনের ব্যাট থেকে। এছাড়া অনিক সরকার ২৯ ও রায়হান রাফসান খেলেন ২৬ রানের ইনিংস।

গাজীর বোলারদের মধ্যে ২২ রানে তিনটি উইকেট নেন শামীম। অন্যদিকে ২৪ রানে তিনটি উইকেট শিকার করেন তোফায়েল।  

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী