রিয়াদ ম্যাজিকে অসিদের বিপক্ষে টাইগারদের সর্বোচ্চ সংগ্রহ

বাংলা ট্রিবিউন রিপোর্ট, বেঙ্গালুরু থেকে
২১ মার্চ ২০১৬, ২১:৫০আপডেট : ২১ মার্চ ২০১৬, ২১:৫১

রিয়াদ ম্যাজিকে অসিদের বিপক্ষে টাইগারদের সর্বোচ্চ সংগ্রহ অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ এর আগে তিনটি মাত্র টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিল। ওই তিন ম্যাচে বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ ছিল ৫ উইকেট হারিয়ে ১৫৩ রান। ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে বাংলাদেশ ১৫৩ রান করেছিল। জবাবে ৩ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়া জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।

সোমবার বেঙ্গালুরু চেন্নাস্বামী স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে আগের সর্বোচ্চ রানের রেকর্ড ভেঙে দিয়েছে টাইগাররা। এদিন ৫ উইকেট হারিয়ে টাইগারদের সংগ্রহ দাঁড়ায় ১৫৬ রান। মূলত রিয়াদের ব্যাটের ওপর ভর করেই এই পুঁজি সংগ্রহ করে টাইগাররা।

তবে শুরুটা ভালো হয়নি লাল-সবুজদের। শুরুতেই সৌম্য ফিরে গেলে বড় স্কোর হওয়ার স্বপ্নটা ফিঁকে হয়ে যায় টাইগারদের। কিন্তু ফর্মে থাকা মাহমুদউল্লাহ রিয়াদের অপরাজিত ৪৯ রান বাংলাদেশেকে লড়াইয়ের পুঁজি এনে দেয়। অস্ট্রেলিয়ার বিপক্ষে এটি রিয়াদের ক্যারিয়ার সেরা ইনিংসও। ২৯ বলে ৭ চার ও ১ ছক্কায় তিনি তার দ্রুতগতির এই ইনিংসটি সাজিয়েছেন।

ষষ্ঠ উইকেটে মুশফিককে সঙ্গে নিয়ে ৫১ রানের অবিচ্ছন্ন জুটি গড়েন রিয়াদ। মুশফিক ১৫ রানে অপরাজিত থাকেন। এই দুজন ছাড়াও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ৩৩ রানের কার্যকরী এক ইনিংস খেলেন। তিনটি চার ছাড়াও একটি ছয়ের মার আসে তার ব্যাট থেকে।

/আরআই/এমআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের