বাংলাদেশ-পাকিস্তান সিরিজে নেই কোনও ওয়ানডে

স্পোর্টস ডেস্ক
২৩ মার্চ ২০২৫, ২১:৫৭আপডেট : ২৩ মার্চ ২০২৫, ২১:৫৭

আগামী মে ও জুলাইতে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ হবে। সেখানে দুই দেশের সূচিতে ওয়ানডে থাকলেও তা সম্পূর্ণরূপে বাতিল করা হয়েছে। দুই ক্রিকেট বোর্ড এই সিদ্ধান্ত নিয়েছে।

দেশের একটি জাতীয় দৈনিককে রবিবার এই খবর নিশ্চিত করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের মিডিয়া ও কমিউনিকেশন্স ডিরেক্টর সামি উল হাসান।

৫০ ওভারের ম্যাচের বদলে পুরো সিরিজে রাখা হয়েছে শুধু টি-টোয়েন্টি ম্যাচ। আগামী বছর ফেব্রুয়ারিতে ভারত ও শ্রীলঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপ মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

এর আগে আগামী সেপ্টেম্বরে দুই দল ভারতে এশিয়া কাপে অংশ নেবে, সেখানে হবে টি-টোয়েন্টি ফরম্যাটের খেলা।

প্রাথমিক সূচিতে মে মাসে পাকিস্তান সফরে গিয়ে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার কথা ছিল বাংলাদেশের। কিন্তু এই সফর এখন হবে পাঁচ টি-টোয়েন্টির। তারপর জুলাইয়ে তিনটি ওয়ানডে খেলতে পাকিস্তানকে স্বাগত জানানোর কথা বাংলাদেশের। সিরিজটি এফটিপির বাইরে। এই দ্বিপাক্ষিক সিরিজে ওয়ানডের বদলে খেলা হবে তিনটি টি-টোয়েন্টি।

/এফএইচএম/
সম্পর্কিত
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বশেষ খবর
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী