শুরুতে তামিমের ‘মৃত্যুর খবর’ পেয়েছিলেন আকরাম খান!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ মার্চ ২০২৫, ২০:০০আপডেট : ২৬ মার্চ ২০২৫, ২০:৩১

মৃত্যুর দুয়ার থেকেই ফিরেছেন তামিম ইকবাল। কিন্তু তার চাচা সাবেক অধিনায়ক আকরাম খানের কাছে খবর পৌঁছায় তামিম ইকবাল মারা গেছেন! বুধবার তামিমের সর্বশেষ অবস্থা সম্পর্কে জানাতে গিয়ে এমন তথ্য জানিয়েছেন তিনি।

তামিম মাঠে গুরুতর অসুস্থ হন গত সোমবার। তখন বিকেএসপির ৩ নম্বর মাঠে চলছিল ডিপিএলের অষ্টম রাউন্ডের ম্যাচ। শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে খেলতে নেমে মাঠেই হার্ট অ্যাটাক করেন তিনি। অবস্থা গুরুতর হওয়ায় মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ককে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। তার আগে তামিমকে নিতে হেলিকপ্টারও আনা হয়েছিল। কিন্তু পরিস্থিতি ভালো না হওয়ায় পাশে থাকা কেপিজে স্পেশালাইজড হাসপাতাল ও নার্সিং কলেজেই চিকিৎসার জন্য নেওয়া হয় তাকে। সেখানেই হার্টে রিং পরানো হয়েছে। অথচ তামিমের অবস্থা সম্পর্কে ভিন্ন খবরই পান আকরাম।

মিরপুরে আজ স্বাধীনতা দিবসের প্রদর্শনী ম্যাচের পর আকরাম খান সংবাদ মাধ্যমকে জানান, ‘ সত্যি কথা বলতে কি যখন আমি খবরটা পেয়েছি, দ্য নিউজ ওয়াজ ভেরি ব্যাড। আমাকে বলা হলো তামিম ইজ নো মোর। এটা কল্পনা করতে পারিনি। কোনও দিন ভাবিনি এ ধরনের খবর শুনবো। এরপর ঘণ্টা দেড়েক বাড়িতেই ছিলাম। খুব আপসেট ছিলাম। ঘণ্টা দেড়েক পর ডাক্তাররা কল করলেন কনফারেন্সে। বললেন রিং লাগানোর জন্য নিয়ে যাচ্ছে। তখন একটু স্বাভাবিক হয়েছি।’  

হৃদরোগে আক্রান্ত হয়ে বর্তমানে ঢাকার এভার কেয়ারে চিকিৎসাধীন তামিম ইকবাল। গতকালকেই তাকে সাভারের কেপিজে স্পেশালাইজড হাসপাতাল ও নার্সিং কলেজ থেকে নিয়ে আসা হয়েছে। তামিমের সর্বশেষ অবস্থা নিয়ে আকমার বলেছেন, ‘এভারেকয়ারে সে অবজারভেশনে আছে। ডাক্তারের সঙ্গেও আলাপ হয়েছে। ও যদি আরও দুই–তিন দিন এই কন্ডিশনে থাকে, তাহলে আমরা বাসায় নিয়ে আসতে পারবো।’

তামিমকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়া হবে কিনা এমন প্রশ্নের জবাবে আকরাম বলেছেন, ‘যেটা হওয়ার সেটা তো হয়ে গেছে— রিং লাগানো হয়ে গেছে। কিন্তু অবশ্যই আমরা যত তাড়াতাড়ি সম্ভব, পরিবার থেকে সিদ্ধান্ত নিয়ে দেশের বাইরে ভালোভাবে পরীক্ষা করে চিন্তামুক্ত হতে চাই। টেনশনটা রাখতে চাচ্ছি না।’

/এফআইআর/ 
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি