মুস্তাফিজকে সতীর্থ হিসেবে পেয়ে খুশি আশিষ নেহরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট, বেঙ্গালুরু থেকে
২২ মার্চ ২০১৬, ১৭:৪৬আপডেট : ২২ মার্চ ২০১৬, ১৭:৪৮

মুস্তাফিজকে সতীর্থ হিসেবে পেয়ে খুশি আশিষ নেহরা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে সানরাইজ হায়দ্রাবাদের হয়ে মাঠে নামবেন বিস্ময় বালক মুস্তাফিজুর রহমান। ১ কোটি ৪০ লাখ রূপিতে তাকে কিনে নিয়েছে হায়দ্রাবাদ। একই দলে খেলবেন ভারতের অভিজ্ঞ পেসার আশিষ নেহরাও। মুস্তাফিজকে সতীর্থ হিসেবে পেয়ে দারুণ খুশি এই ভারতীয় পেসার।

মঙ্গলবার ভারতীয় দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসেন ৩৬ বছর বয়সী এই বাঁহাতি পেসার। সেখানে মুস্তাফিজের প্রসঙ্গ আসতেই বাংলাদেশের তরুণ এই পেসারের প্রশংসা করলেন তিনি। শুধু তাই নয়, তার বক্তব্যে উঠে এসেছে তাসকিনের কথাও।
নেহরা বলেন, ‘আমি মনে করি, সীমিত ওভারের ক্রিকেটে মুস্তাফিজ দারুণ বোলার। বিশেষ করে ওর দেওয়া স্লোয়ার ডেলিভারিগুলো ভয়ঙ্কর। ঈশ্বর প্রদত্ত পাওয়া তার এই ডেলিভারিগুলো। অ্যাকশনও দারুণ। সে দারুণ সম্ভাবনাময় এক ক্রিকেটার, বিশেষ করে সীমিত ওভারের ক্রিকেটের জন্য।’

আইপিএলে মাঠে নেমে মুস্তাফিজের সহযোগীতাও প্রত্যাশা করেন ভারতের অভিজ্ঞ এই পেসার। তিনি বলেন, ‘সে আইপিএলে আমার দলে আছে। এটা আমাকে অনেক সাহায্য করবে। তার বোলিং অ্যাকশন ব্যতিক্রমী। সে ক্রিকেটের জন্যে বড় সম্পদ। সত্যি ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটে মুস্তাফিজ দারুণ একজন বোলার।’

/আরআই/এমআর/

সম্পর্কিত
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী