পিএসএলকে বড় সুযোগ হিসেবে দেখছেন রিশাদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ এপ্রিল ২০২৫, ১৮:৫২আপডেট : ০৫ এপ্রিল ২০২৫, ১৮:৫২

আগামী ১১ এপ্রিল শুরু হবে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। এই লিগে খেলার সুযোগ পেয়েছেন বাংলাদেশের তিন ক্রিকেটার লিটন দাস, রিশাদ হোসেন ও নাহিদ রানা। লিটন ও রিশাদ পুরো মৌসুমের জন্য পেলেও নাহিদ রানা শর্তসাপেক্ষে অনাপত্তিপত্র পেয়েছেন। লেগ স্পিনার রিশাদ হোসেন খেলবেন লাহোর কালান্দার্সে।

পাকিস্তান সুপার লিগে সুযোগ পেয়ে দারুণ উচ্ছ্বসিত এই লেগস্পিনার। শনিবার তিনি বলেছেন, 'আলহামদুলিল্লাহ যে এনওসি পাচ্ছি এবং যাচ্ছি পাকিস্তান। আমার মনে হয় না এর চেয়ে বড় খুশির কিছু আছে। যাচ্ছি, ভালো করার চেষ্টা করবো। টুর্নামেন্টটা চ্যাম্পিয়ন হয়ে আসার চেষ্টা করবো।’ 

এরপরই রিশাদ জানালেন এই সুযোগটা তার ক্যারিয়ারের জন্য কতটা সহায়ক হবে, 'আমি পিএসএলে যাচ্ছি এটা আমার জন্য সুযোগ। আমার ভবিষ্যতের জন্য ভালো। বাংলাদেশ ক্রিকেটের জন্যও ভালো। আমি চেষ্টা করবো এখান থেকে যতটুকু নেওয়া যায়।’ 

পিএসএলে নিজের পরিকল্পনা নিয়ে তিনি বললেন, ‘কন্ডিশন নিয়ে তো এত কিছু ভাবার নাই। ম্যাচ বাই ম্যাচ চিন্তা করবো। দলের যতটুকু প্রয়োজন, ওটা দেওয়ার চেষ্টা করবো। পাকিস্তানের উইকেট হিসেবে যতগুলো ব্যাটারদের সঙ্গে খেলেছি এবং পাকিস্তানের বেশিরভাগ ব্যাটারদের সম্পর্কে ধারণা আছে; এতটুক নিয়ে কাজ করছি। কে কোন জায়গায় ভালো খেলে, না খেলে; এসব আর কী।’   

টুর্নামেন্টটি ১১ এপ্রিল থেকে ১৮ মে পর্যন্ত চলবে। পিএসএলের দশম আসর অনুষ্ঠিত হবে মোট চারটি ভেন্যুতে। ৩৮ দিনে হবে ৩৪টি ম্যাচ। এবারের আসরের উদ্বোধনী ম্যাচে রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেড ও দুইবারের শিরোপাজয়ী লাহোর কালান্দার্স।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী