নিষেধাজ্ঞা কাটিয়ে ক্রিকেট মাঠে ফিরলেন নাসির

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৭ এপ্রিল ২০২৫, ১১:৩১আপডেট : ০৭ এপ্রিল ২০২৫, ১১:৩৩

তথ্য গোপনের দায়ে আইসিসির নিষেধাজ্ঞায় পড়ে দীর্ঘ সময় ক্রিকেটের বাইরে ছিলেন নাসির হোসেন। সেই নিষেধাজ্ঞা কাটিয়ে অবশেষে সোমবার মাঠে ফিরেছেন তিনি। এদিন গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে রূপগঞ্জ টাইগার্সের হয়ে মাঠে নামেন জাতীয় দলের এক সময়কার ফিনিশার খ্যাত ক্রিকেটার। 

২০২১ সালে আবুধাবি টি-টেন লিগ খেলতে গিয়ে একটি আইফোন উপহার নেন নাসির। কিন্তু সেই তথ্য তিনি গোপন করেছিলেন। আর তথ্য গোপন করায় তাকে নিয়ে তদন্তে নামে আইসিসি। পরে অবশ্য সেই অপরাধ নাসির শিকার করে নেন। 

তথ্য গোপন করে নিয়ম ভাঙায় নাসিরকে সব ধরনের ক্রিকেট থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছিল আইসিসি। যেখানে ছয় মাসের স্থগিত নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। শাস্তির শর্ত পূরণ করায় গতকাল (রবিবার) থেকে নাসিরের ওপর থাকা নিষেধাজ্ঞা উঠে যায়। ফলে সোমবার থেকে মাঠে ফিরতে তার কোন বাধা ছিল না। তাতে সোমবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ঢাকা লিগে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে রুপগঞ্জ টাইগার্সের হয়ে প্রত্যাবর্তন হয়েছে তার। 

নাসির সর্বশেষ প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেছিলেন ২০২৩ সালের আগস্টে ইউএস টি-টেন লিগে। লম্বা সময় ক্রিকেটের বাইরে থাকা নাসির বহুদিন পর ক্রিকেটে ফিরলেন। এখন দেখার অপেক্ষা এতদিন পর ক্রিকেটে ফিরে কতটা প্রভাব রাখতে পারেন। যদিও একাদশে সুযোগ পেয়ে রূপগঞ্জের উদ্বোধনী বোলারও ছিলেন তিনি। বল হাতে ১০ ওভার বোলিং করে ৩১ রান খরচায় শিকার করেন একটি উইকেট। ব্যাটিংয়ে নেমে কী করেন সেটি দেখার অপেক্ষায় নাসির ভক্তরা! 

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের