পঞ্চগড়ে হাসপাতাল চাইলেন শরিফুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৫ এপ্রিল ২০২৫, ১৬:২৭আপডেট : ১৫ এপ্রিল ২০২৫, ১৬:৪৭

পঞ্চগড়ের প্রত্যন্ত অঞ্চলের একটি বাজারের নাম মৌমারি। সেখানকার দোকানে টিভিতে মোস্তাফিজের বোলিং দেখেই পেসার হওয়ার স্বপ্ন দেখা শুরু শরিফুল ইসলামের।  ২০১৫ সালে (মিরপুরে) মোস্তাফিজ যখন ভারতের বিপক্ষে একের পর এক উইকেট নিয়ে স্তব্ধ করে দিচ্ছিলেন প্রতিবেশী দেশটির শতকোটি ক্রিকেটপ্রেমীকে, শরিফুলের তখন চোখ ছিল টেলিভিশনের পর্দায়। গ্রামে বিদ্যুৎ নেই, টেলিভিশন নেই। কিন্তু মোস্তাফিজের সেই বোলিং শরিফুল দেখেছিলেন বাড়ি থেকে ২০ মিনিট দূরের মৌমারি বাজারের এক দোকানে! এমন প্রত্যন্ত অঞ্চলে জন্ম নেওয়া শরিফুল এবার নিজের গ্রাম আর আশপাশের এলাকার মানুষের কথা ভাবলেন। নিজের জেলা পঞ্চগড়ে একটি হাসপাতাল চেয়ে ফেসবুকে পোস্ট করেছেন তিনি। সেই পোস্টে তুলে ধরেছেন, পঞ্চগড়ের মানুষের দুর্ভোগের কথা।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শরিফুল লিখেছেন, ‘আসসালামু আলাইকুম। আমি যখন ছোট ছিলাম, পঞ্চগড়ের এই মাটিতে; বড় হতে হতে অনেক সুন্দর মুহূর্তের সাথে এমন কিছু কঠিন সময়ও দেখেছি, যা আজও আমাকে ব্যথিত করে। আমার চোখের সামনেই গুরুতর অসুস্থ মানুষদের রংপুর বা দিনাজপুর নিয়ে যাওয়ার পথে মারা যেতে দেখেছি। কারণ পঞ্চগড়ে এমন কোনও বড় হাসপাতাল নেই, যেখানে তারা তাৎক্ষণিক চিকিৎসা পেতে পারতো।’

শরিফুল আরও লিখেছেন, ‘আজও পঞ্চগড়বাসী সেই একই দুর্ভোগের মুখোমুখি। গুরুতর অসুস্থ রোগীদের রংপুর বা দিনাজপুরে ভালো চিকিৎসার জন্য যেতে ৩-৪ ঘণ্টা সময় লেগে যায়। অনেক সময় এই দীর্ঘ যাত্রাপথ রোগীদের জন্য হয়ে ওঠে মৃত্যুর কারণ। এই পরিস্থিতি থেকে মুক্তির জন্য পঞ্চগড়ে একটি ১০০০ শয্যা বিশিষ্ট আধুনিক হাসপাতাল স্থাপন অত্যন্ত জরুরি। এটি শুধু রোগীদের জীবন বাঁচাবে না, বরং পঞ্চগড়ের মানুষের স্বাস্থ্যসেবার মানে বৈপ্লবিক পরিবর্তন আনবে। 

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
বোর্ডকে না জানিয়েই চীন সফর, শাস্তির মুখে লিটন দাস!
জিম্বাবুয়েকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ বাংলাদেশের
ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার স্যার গ্যারি সোবার্স আর নেই
সর্বশেষ খবর
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু