বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট সিরিজ বিটিভিতে

স্পোর্টস ডেস্ক
১৮ এপ্রিল ২০২৫, ১১:২৫আপডেট : ১৮ এপ্রিল ২০২৫, ১১:২৫

বাংলাদেশ ও জিম্বাবুয়ের দুই ম্যাচের টেস্ট সিরিজের সম্প্রচার স্বত্ব নিয়ে ভুগেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শেষ পর্যন্ত স্বস্তি মিলেছে। বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) নিশ্চিত করেছে, আসন্ন দুই টেস্ট তারা সরাসরি সম্প্রচার করবে।

আজ শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিটিভি এই ঘোষণা দিয়েছে।

আগামী ২০ এপ্রিল সিলেটে শুরু হচ্ছে দুই ম্যাচের সিরিজ। শেষ টেস্ট হবে চট্টগ্রামে।

এই সিরিজের সম্প্রচার স্বত্ব বিক্রি করতে গত ১৯ মার্চ আর্থিক প্রস্তাবসহ এক্সপ্রেস অব ইন্টারেস্ট (ইওআই) আহ্বান করে বিসিবি। কিন্তু ৭ এপ্রিল ডেডলাইনেও কারও সাড়া পাওয়া যায়নি।

কাউকে না পাওয়ায় বিসিবি রাষ্ট্রায়ত্ব ব্রডকাস্টারের শরণাপন্ন হয়েছে, যেন দেশের ভক্তরা এই সিরিজ সরাসরি দেখতে পারে।

মিলেনিয়াম মিডিয়া কনসোর্টিয়ামের মাধ্যমে সম্প্রতি বাংলাদেশের হোম সিরিজগুলো দেখানো হয়েছে টি স্পোর্টস ও গাজী টিভিতে। গত বছর অক্টোবরে দক্ষিণ আফ্রিকা সিরিজ শেষে সেই চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে।

/এফএইচএম/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান