২ কোটি ২০ লাখ রুপিতে ‘বেবি এবি’ চেন্নাইয়ে

স্পোর্টস ডেস্ক
১৮ এপ্রিল ২০২৫, ১৭:৪৬আপডেট : ১৮ এপ্রিল ২০২৫, ১৭:৪৬

ইনজুরি আক্রান্ত গুরজাপনীত সিংয়ের স্থলাভিষিক্ত হিসেবে দক্ষিণ আফ্রিকান ব্যাটার ডেভাল্ড ব্রেভিসের সঙ্গে চুক্তি করেছে চেন্নাই সুপার কিংস। ২ কোটি ২০ লাখ রুপিতে পাঁচবারের চ্যাম্পিয়নদের সঙ্গে যোগ দিচ্ছেন তিনি।

৮১ টি-টোয়েন্টিতে ব্রেভিস ১৭৮৭ রান করেছেন, সর্বোচ্চ ১৬২। ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকার জার্সিতে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। আইপিএলেও আগে খেলার অভিজ্ঞতা আছে তার। ২০২২ ও ২০২৪ সালে মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে ছিলেন। 

এই বছরের শুরুতে এমআই কেপটাউনকে প্রথম এসএ ২০ ট্রফি জেতাতে ফাইনালে ১৮ বলে ৩৮ রানের ক্যামিও ইনিংস খেলেন ব্রেভিস। টুর্নামেন্টের ষষ্ঠ শীর্ষ রান সংগ্রাহক ছিলেন তিনি। 

নভেম্বরে ২০২৫ আইপিএল নিলামে ব্রেভিসের ভিত্তিমূল্য ছিল ৭৫ লাখ রুপি। কিন্তু অবিক্রিত ছিলেন। তবে গত কয়েক মাস ধরে দারুণ ফর্মে তিনি। দক্ষিণ আফ্রিকার ওয়ানডে ও প্রথম শ্রেণির টুর্নামেন্টে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন এই ব্যাটার।

ক্যারিয়ারের শুরুতেই নজর কাড়েন ব্রেভিস। ক্রিজে সাবেক অধিনায়ক এবি ডি ভিলিয়ার্সের সঙ্গেও তার মিল খুঁজে পান অনেকে। ডাকনাম হয় ‘বেবি এবি’।

তামিলনাড়ু সিমার গুরজাপনীতকে নিলামে ২ কোটি ২০ লাখ রুপিতে কেনে চেন্নাই। চলতি মৌসুমে কোনও ম্যাচ খেলতে পারেননি তিনি।

সাত ম্যাচে মাত্র দুই পয়েন্ট নিয়ে চেন্নাই বর্তমানে টেবিলের তলানিতে। কনুইয়ের ইনজুরিতে রুতুরাজ গায়কোয়াড় ছিটকে যাওয়ায় ভারপ্রাপ্ত নেতৃত্ব দিচ্ছেন মহেন্দ্র সিং ধোনি।  

/এফএইচএম/
সম্পর্কিত
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের