বিশ্বকাপের টিকিট পাওয়ার লড়াইয়ে ১৭৮ রানে থেমেছে বাংলাদেশ 

স্পোর্টস ডেস্ক
১৯ এপ্রিল ২০২৫, ১৪:২৬আপডেট : ১৯ এপ্রিল ২০২৫, ১৪:৪৯

জিতলেই ওয়ানডে বিশ্বকাপ নিশ্চিত। কিন্তু এমন গুরুত্বপূর্ণ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে বেশি সংগ্রহ পায়নি বাংলাদেশ। নারীদের বাছাইয়ে টস জিতে তারা ৯ উইকেটে থেমেছে ১৭৮ রানে। 

লাহোরে শুরু থেকেই আসা-যাওয়ার মিছিলে ছিলেন ব্যাটাররা। মূলত মাঝের দিকে তিনটি জুটি বাংলাদেশকে সম্মানজনক সংগ্রহ পেতে সহায়তা করেছে। যার মূল কারিগর ছিলেন রিতু মনি। শুরুতে শারমিন আক্তারকে নিয়ে চতুর্থ উইকেট জুটিতে যোগ করেন ৪৪ রান। সেই রিতু মনি নাহিদাকে নিয়েও পঞ্চম উইকেটে যোগ করেন ৪৪। ষষ্ঠ উইকেটে ফাহিমাকে নিয়ে ২৭ রানের জুটিতে লড়াই চালিয়ে যান তিনি। ৭৬ বলে সর্বোচ্চ ৪৮ রানে রিতু আউট হলে হাল ধরার কাজটা করেন ফাহিমা।  রিতুর দায়িত্বশীল ইনিংসে ছিল ৫টি চার। শেষ পর্যন্ত অপরাজিত থাকলেও বাকিরা সঙ্গ দিতে পারেননি তাকে। ফাহিমা ৫৩ বলে ৪ চারে ৪৪ রানে অপরাজিত থেকেছেন।   

পাকিস্তানের হয়ে ২৮ রানে তিনটি উইকেট নেন সাদিয়া ইকবাল। ৪৫ রানে দুটি নেন ফাতিমা সানা, সমান রানের বিনিময়ে দিয়ানা বেগও দুটি উইকেট শিকার করেছেন। 

এই ম্যাচ হারলেও বাংলাদশের বিশ্বকাপে যাওয়ার সুযোগ শেষ হচ্ছে না। সেক্ষেত্রে বিকালে শুরু হতে যাওয়া ওয়েস্ট ইন্ডিজ-থাইল্যান্ড ম্যাচে তাকিয়ে থাকতে হবে। ওয়েস্ট ইন্ডিজ হারলেই বাংলাদেশ মূল পর্বে জায়গা করে নেবে। 

ওয়েস্ট ইন্ডিজ জিতলে তখন নেট রান রেট হয়ে উঠবে গুরুত্বপূর্ণ। বাংলাদেশের চেয়ে রান রেটে বেশ পিছিয়ে ক্যারিবিয়ানরা। আজ তাদের জয়ের পাশাপাশি রান রেটেও নজর রাখতে হবে। পাকিস্তান অবশ্য এরই মধ্যে বিশ্বকাপ নিশ্চিত করেছে।  

/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি